মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় অগ্নিপরীক্ষা তাসকিনের সৌরভ গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, থানায় অভিযোগ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময়

২২৭ রানে অলআউট বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ১৬৯ এই পর্যন্ত দেখেছেন

চট্টগ্রামের প্রথম টেস্টে দাপুটে জয় তুলে নিয়ে ভারত ২ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে। মিরপুরে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে প্রথম ইনিংসে ২২৭ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ৭৩.৫ ওভারে অশ্বিনের বলে উনাদকাটের হাতে ধরা পড়েন খালেদ আহমেদ। খাতা খুলতে পারেননি তিনি। ৪ রানে অপরাজিত থাকেন তাইজুল।

এর আগে, অফ স্পিনারের ক্যারম বলে কাট করবেন নাকি ছাড়বেন দ্বিধায় ছিলেন মুমিনুল হক। তার গ্লাভস ছুঁয়ে ক্যাচ যায় কিপার রিশাভ পান্তের কাছে। দুই টেস্ট পর দলে ফেরা মুমিনুলের প্রত্যাবর্তনটা বেশ ভালোই হলো বলা যায়। কিন্তু মুমিনুলের আক্ষেপ যেন কাটার নয়। ফেরার ম্যাচেই সেঞ্চুরির করার সুবর্ণ সুযোগ হারালেন। লম্বা সময় এক প্রান্ত আগলে রাখা মুমিনুল ১২ চার ও এক ছক্কায় ১৫৭ বলে করেন ৮৪ রান।

বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। ওপেনিংয়ে ব্যাটিংয়ে নেমে শান্ত-জাকির দেখেশুনেই খেলছিলেন। তবে প্রথম ঘণ্টায় উইকেট না হারানো স্বাগতিকরা দলীয় ৩৯ রানে উনাদকাটের বলে রাহুলের ক্যাচ হয়ে সাজঘরে ফেরেন জাকির হোসেন। আগের টেস্টের সেঞ্চুরিয়ান এবার ফেরেন মাত্র ১৫ রানে। চার বলের ব্যবধানে সাজঘরে ফিরেছেন আরেক ওপেনার নাজমুল হোসেন শান্ত (২৪)।

দিনের প্রথম সেশনের বাকি সময় সাকিব-মুমিনুলের ব্যাটে পার করে স্বাগতিকরা। লাঞ্চ বিরতি থেকে ফিরে প্রথম বলেই চড়াও হতে গেলেন বাংলাদেশ অধিনায়ক। ফলাফল প্রথম বলেই উইকেট বিলিয়ে দেন তিনি। উমেশ যাদবের বলে উড়াতে গিয়ে পূজারার হাতে ক্যাচ দেন তিনি। ৩৯ বলে ১৩ রানে ফেরেন সাকিব। তার বিদায়ে ভাঙে ৪৩ রানের জুটি।

অধিনায়কের বিদায়ের পর দলকে টেনে তোলেন মুশফিক ও মুমিনুল। তবে এই জুটিও বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৪৮ রানের জুটি গড়ে উনাদকাটের দ্বিতীয় শিকার হন মুশফিক (২৬)। এর এক ওভার পর উনাদকাটকে দুই চার মেরে ৭৮ বলে মুমিনুল পৌঁছেন ফিফটিতে। ১২ ইনিংস পর ফিফটির দেখা পান তিনি। যা তার ষোলোতম ফিফটি। পঞ্চম উইকেটে বাংলাদেশ হারায় লিটনকে। ঝড় তুলেও ফেরেন ২৬ বলে ২৫ রান করে। তার বিদায়ে ভাঙে ৪২ রানের জুটি।

এক সেশনে তিন উইকেট হারিয়ে সাবধানী ছিল মিরাজ-মুমিনুল জুটি। ৬৫তম ওভারে মিরাজের চারে দুইশ স্পর্শ করলো বাংলাদেশের রান। তবে প্রথম টেস্টের মত বড় ইনিংস খেলতে পারেননি মিরাজ। তিনি ফেরেন মাত্র ১৫ রান করে। মুমিনুল হকের সঙ্গে ১০৬ বলে ৪১ রানের জুটি গড়েন মিরাজ।

এরপর মুমিনুলের সঙ্গে মাত্র ৬ রানের জুটি গড়ে প্যাভিলিয়নে ফেরেন সোহান (৬)। তাসকিন ফেরেন ১ রান করে। ১৬ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন মুমিনুল। ৮৪ রানে রবিচন্দ্রন অশ্বিনের বলে রিশাভ পান্তের ক্যাচ হন তিনি। তার ১৫৭ বলের ইনিংসে ছিল ১২ চার ও ১ ছয়। এরপর খালেদের বিদায়ে ২২৭ রানে অলআউট হয় বাংলাদেশ।

অশ্বিন ৭১ রানে ৪ উইকেট দখল করেন। উমেশ ২৫ রানে ৪ উইকেট নেন। ৫০ রানে ২টি উইকেট নিয়েছেন জয়দেব উনাদকাট।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102