মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় অগ্নিপরীক্ষা তাসকিনের সৌরভ গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, থানায় অভিযোগ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময়

ইংল্যান্ডের স্টোকসকে পেছনে ফেলে তিনে সাকিব

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ১৭৭ এই পর্যন্ত দেখেছেন

আইসিসির প্রকাশিত নতুন টেস্ট র‌্যাংকিংয়ে ইংল্যান্ডের বেন স্টোকসকে পেছনে ফেলে তিনে উঠে এসেছেন সাকিব আল হাসান। এক ও দুইয়ে যথাক্রমে দুই ভারতীয় রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন।

চোটের কারণে চট্টগ্রাম টেস্টে প্রথমদিনের পর আর বোলিং করতে পারেননি সাকিব আল হাসান। তবে ব্যাট হাতে খেলেন ১০৮ বলে ৮৪ রানের দারুণ ইনিংস। এই পারফরম্যান্স প্রভাব ফেলেছে র‌্যাঙ্কিংয়ে। ৩৭৬ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা। দুইয়ে ভারতেরই রবী চন্দ্রন অশ্বিন। ৩২৯ পয়েন্ট নিয়ে তিনে সাকিব। ৩২৪ পয়েন্ট নিয়ে চারে নেমে গেছেন ইংল্যান্ডের বেন স্টোকস।

ব্যাটারদের তালিকায় চার ধাপ এগিয়ে সাকিব এখন ৩৭ নম্বরে। এছাড়া দুই ধাপ করে এগিয়েছেন মুশফিকুর রহিম (১৯) ও নাজুমল হোসেন শান্ত (৮৪)। আগের মতোই শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার মারনাস লাবুশেন।

ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ৯৩৬ রেটিং পয়েন্ট শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন। তবে দ্বিতীয় স্থান ধরে রাখতে পারেননি স্টিভেন স্মিথ। তাকে পেছনে ফেলে ৮৭৫ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছেন পাকিস্তানের ব্যাটার বাবর আজম। স্মিথের রেটিং পয়েন্ট ৮৭০।

অন্যদিকে, বোলারদের র‌্যাংকিংয়ে শীর্ষে আছেন অজি পেসার প্যাট কামিন্স। তার তুলনায় ৪৫ রেটিং পয়েন্ট কম নিয়ে দুইয়ে অবস্থঅন করছেন ইংলিশ পেসার জ্যামস অ্যান্ডারসন। চার ধাপ এগিয়ে তিনে উঠেছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102