মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় অগ্নিপরীক্ষা তাসকিনের সৌরভ গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, থানায় অভিযোগ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময়

গেজেট প্রকাশ

বিএনপির ৬ সাংসদের আসন শূন্য ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ১৯৯ এই পর্যন্ত দেখেছেন

বিএনপির সদস্যরা পদত্যাগ করায় একাদশ জাতীয় সংসদের ছয়টি আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পদত্যাগপত্র গ্রহণের পর সংসদ সচিবালয় গেজেট প্রকাশ করল।

রোববার রাতে বাংলাদেশ সরকারি মুদ্রণালয় থেকে এ তথ্য জানা গেছে।

যে আসনগুলো শূন্য ঘোষণার গেজেট প্রকাশ করা হয়েছে, সেগুলো হলো বগুড়া-৪ ও ৬, ঠাকুরগাঁও-৩, চাঁপাইনাবগঞ্জ-২, ব্রাহ্মণবাড়িয়া-২ ও মহিলা আসন-৫০।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনে থাকা বিএনপির এমপিরা পদত্যাগের হুমকি দিয়েছিলেন আগেই। সবশেষ শনিবার (১০ ডিসেম্বর) গোলাপবাগে বিভাগীয় সমাবেশে গিয়ে তারা পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেন।

এরপর আজ (রোববার) বিএনপির ৭ সংসদ সদস্যের মধ্যে পাঁচজন সশরীরে পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা দেন। তারা হলেন- চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া-৬ আসনের জিএম সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান এবং সংরক্ষিত নারী আসনের রুমিন ফারহানা।

আর বাকি দুইজন ইমেইলে পাঠিয়েছেন।চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুন অর রশীদ বিদেশে থাকায় এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার অসুস্থ থাকায় সশরীর পদত্যাগপত্র দেননি।

স্পিকার পরে সাংবাদিকদের বলেন, তারা আমার কাছে সাতজনের পদত্যাগপত্র জমা দিয়েছেন। পাঁচজন সশরীরে ছিলেন, তাদেরটা গ্রহণ করা হয়েছে। সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী, ওই আসনগুলো শূন্য হয়ে গেছে। বাকি দুজনের আবেদন যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেব। এর মধ্যে সংসদ সচিবালয় সাত্তার সাহেবের স্বাক্ষর মিলিয়ে দেখবেন এবং কথা বলবেন।

সব ঠিক থাকলে তা গৃহীত হবে। তবে ইমেইলে দেওয়ায় হারুনের আবেদন গ্রহণ হবে না, তাকে পরে এসে জমা দিতে হবে বলে জানান শিরীন শারমিন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102