মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত

পোল্যান্ডকে হারিয়ে শেষ আটে পা রাখলো ফ্রান্স

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ২১২ এই পর্যন্ত দেখেছেন

এমবাপ্পে জাদুতে আল থুমামা স্টেডিয়ামে কাতার বিশ্বকাপের নকআউট পর্বের লড়াইয়ে পোল্যান্ডকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে শেষ আটে পা রাখলো ফ্রান্স।

ম্যাচের ৪৪ মিনিটে প্রথম গোল করে ফ্রান্সের জার্সিতে সবচেয়ে বেশি গোলের মালিক হন অলিভার জিরু (৫২)। এমবাপের পাসে নিখুত শটে গোল করেন তিনি। এরপর ৭৪ মিনিটে দ্বিতীয় গোল করেন কিলিয়ান এমবাপ্পে। অতিরিক্ত সময়ে এমবাপ্পে আবার গোল করলে শেষ আট নিশ্চিত হয় ফ্রান্সের।

শেষ বাঁশি বাজার আগে পেনাল্টিতে রবার্ট লেভানডভস্কির করা গোলটি ছাড়া তেমন সুযোগই তৈরি করতে পারেনি পোলান্ড। প্রথমার্ধে গোল করার অনেক সুযোগ পেয়েছে ফ্রান্স। কিন্তু পোল্যান্ড গোলরক্ষক সেনজি দারুণ দক্ষতায় এমবাপ্পে, ডেম্বেলে এবং জিরুকে হতাশ করেন।

এগিয়ে যাওয়ার তিনটি সুযোগ পেয়েছিল পোল্যান্ড। একটি শট বাইরে নিয়েছিলেন লেভানডভস্কি। অন্য দুই শট থেকে অন্তত একটা গোল না পাওয়ায় পোলিশরা নিজেদের অভাগা ভাবতে পারে। এর মধ্যে ৩৮ মিনিটে ফ্রান্স গোলরক্ষক হুগো লরিস, ভারানে এবং উপামেকানো মিলে দুর্দান্ত এক সেভ দিয়েছেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102