মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী

সাংবাদিক দেওয়ান ফয়সলের কমিউনিটি এওয়ার্ড লাভ

ওয়েলস সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ১৪১৯ এই পর্যন্ত দেখেছেন

’ওয়েলস তামিল সানগাম’ সংগঠন এর উদ্যোগে বাৎসরিক দিওয়ালী এবং ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন ও এওয়ার্ড প্রদান উপলক্ষে ওয়েলস মিলেনিয়াম সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন কল্পনা নাটারাজান।

গত রোববার অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কার্ডিফের রাইট অনারেবল দ্যা লর্ড মেয়র কাউন্সিলার গ্রাহাম হিনচি এবং লেডি মেয়রেস আন হিনচি, সাউথ গ্ল্যামারগান এর এইচ এম লর্ড লেফটেনান্ট এমএস মরফড মেরিডিথ, জেইন হাট এমএস মিনিষ্টার ফর জাষ্টিস, ওয়েলসের তামিল কমিউনিটি সহ কার্ডিফের বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বার্ষিক দিওয়ালী এবং সাউথ এশিয়ান ওয়েলস ম্যান আয়োজিত এচিভমেন্ট এওয়ার্ড ২০২২ প্রদান করা হয় বিভিন্ন কমিউনিটিতে যারা বিশেষ অবদান রাখেন তাদেরকে। হরাইজন মেনসফিল্ড (ডমেষ্টিক ভায়োলেন্স এগেইনষ্ট মেন) প্রজেক্ট উক্ত এওয়ার্ড অনুষ্ঠানের স্পন্সর করে।

উল্লেখ্য প্রতি বছর বিভিন্ন কমিউনিটি থেকে বিশিষ্ট ব্যক্তিদের এওয়ার্ড প্রদান করা হয়। ওয়েলস বাংলাদেশী কমিউনিটির পক্ষ থেকে ’রূপসী ওয়েলসের কোলে ছোট্ট এক বাংলাদেশ” বই এর লেখক দেওয়ান ফয়সলকে কমিউনিটির জন্য প্রথম এই বাংলা বইটি লেখায় তাকে বিশেষ এওয়ার্ড প্রদান করা হয়।

উল্লেখ্য যে, এওয়ার্ড প্রদান অনুষ্ঠানে দেওয়ান ফয়সল অনুপস্থিত থাকায় তাঁর পক্ষে ল্যান্ডফ নর্থ, কার্ডিফ এর কাউন্সিলার দিলওয়ার আলী এই এওয়ার্ডটি গ্রহণ করেন।

পরবর্তীতে কার্ডিফের সিটি হলে কার্ডিফের বিশিষ্ট সাংবাদিক ও কমিউনিটি নেতা মোহাম্মদ মকিস মনসুর ও কাউন্সিলার দিলওয়ার আলী দেওয়ান ফয়সলকে আনুষ্এঠানিক ওয়ার্ড হস্তান্তর করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102