মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় অগ্নিপরীক্ষা তাসকিনের সৌরভ গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, থানায় অভিযোগ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময়

যুক্তরাষ্ট্রের সমকামী নাইটক্লাবে অতর্কিত হামলা, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ২১৭ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের কলোরাডো স্পিংস শহরে এক সমকামী নাইটক্লাবে অতর্কিতে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৮ জন। দেশটির পুলিশ এই তথ্য জানিয়েছে। খবর সিএনএনের।

কলোরাডো স্পিংসের পুলিশ লেফটেন্যান্ট পামেলা কাস্ত্রো বলেন, রাত ১১ টা ৫৭ মিনিটে কর্তৃপক্ষ অসংখ্য ৯১১-এ কল পেতে শুরু করে। ইতোমধ্যে সন্দেহভাজন একজনকে হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

রিপোর্ট, এই হামলার উদ্দেশ্য সম্পর্কে পুলিশ এখন পর্যন্ত কথা বলেনি। কলোরাডো স্পিংস-এর আগুন নির্বাপক বিভাগের ক্যাপ্টেন মাইক স্মালদিনো বলেছেন, কল পাওয়ার পর ঘটনাস্থলে ১১টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়।

এই হামলার পর ক্লাব কিউ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, এটি আমাদের সম্প্রদায়ের ওপর বিবেকহীন আক্রমণ। ক্লাবটি হতাহত ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102