মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
অক্টোবরে অনুষ্ঠিত হবে ৪র্থ বৃটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬ অস্ট্রেলিয়ায় অগ্নিপরীক্ষা তাসকিনের সৌরভ গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, থানায় অভিযোগ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি

আমনক্ষেতে কারেন্ট পোকার আক্রমণ

চট্টগ্রাম প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ২২২ এই পর্যন্ত দেখেছেন

চট্টগ্রামের মিরসরাইয়ে চলতি মৌসুমে আবাদ করা আমনের ধানক্ষেতে আক্রমণ করছে কারেন্ট পোকা। এতে দিশেহারা হয়ে পড়েছেন অনেক কৃষক। উপ-সহকারি কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে পোকা দমনে ও কৃষকদের পরামর্শ দিতে মাঠ পর্যায়ে না যাওয়ার অভিযোগ রয়েছে। তবে কৃষি কর্মকর্তারা এমন অভিযোগ অস্বীকার করেছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় চলতি মৌসুমে ২৬ হাজার হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে ১৯ হাজার ৭৭৫ হেক্টর জমিতে।

সবচেয়ে বেশি প্রায় ২ হাজার হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে উপজেলার ৬ নং ইছাখালী ইউনিয়নে। কম আবাদ হয়েছে উপজেলার ৪ নং ধুম ইউনিয়নে। এই ইউনিয়নে চলতি বছর প্রায় এক হাজার হেক্টর জমিতে আমনের চাষ করা হয়।

jagonews24

উপজেলার ৭ নং কাটাছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ুন বলেন, আমি কৃষক পরিবারের সন্তান। এবারও ইছাখালী চরে প্রায় তিন একর জমিতে আমনের চাষ করেছি। গত কিছুদিন ধরে দেখছি আমনক্ষেতে কারেন্ট পোকা আক্রমণ করেছে। শীষের উপরে পুড়ে যাওয়ার মতো দেখা যাচ্ছে। এবার সময়মতো বৃষ্টি হয়নি, তার উপর ডিজেলের দাম বেশি। অতিরিক্ত টাকা খরচ করে চাষীদের আমনের চাষ করতে হয়েছে। এখন ক্ষেতে কারেন্ট পোকার আক্রমনে দিশেহারা হয়ে পড়েছেন চাষিরা। শিগগির ব্যবস্থা না নিলে লোকসান গুণতে হবে চাষিদের।

তিনি আরও অভিযোগ করেন, উপজেলার ১৬ ইউনিয়ন ও দুটি পৌরসভায় ৩৬জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আছেন। কিন্তু তারা মাঠ পর্যায়ে গিয়ে কাজ করে না। আমি অনেকবার খবর দেওয়ার পরও তাদের দেখা মেলেনি।

jagonews24

jagonews24

মিরসরাইয়ে সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এখানে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের উপর চরম ক্ষুদ্ধ। তিনি বলেন, ৩৬ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা রয়েছে। তাদের কাজ হলো মাঠ পর্যায়ে, কিন্তু তারা মাঠে না গিয়ে অফিসে বসে বসে বেতন নিচ্ছেন। তিনি চলতি নভেম্বর মাস থেকে প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যাদের কৃষি কর্মকর্তাদের কাছ থেকে ইউনিয়ন ভিত্তিক কাজ বুঝে নেওয়ার নির্দেশ দিয়েছেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102