মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় অগ্নিপরীক্ষা তাসকিনের সৌরভ গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, থানায় অভিযোগ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময়

মৃতব্যক্তিকে কাফনের কাপড় পরানোর নিয়ম

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ২৭০ এই পর্যন্ত দেখেছেন
হাফিজ মাছুম আহমদঃ মৃতব্যক্তিকে কাফনের কাপড় পরানো ফরজে কিফায়া। অনেক মানুষ আছে যে, মৃতব্যক্তিকে কীভাবে কাফনের কাপড় পরাবেন তা জানেন না। আবার নারী-পুরুষের কাফনের কাপড় পরানোর নিয়মও আলাদা। অথচ কাফনের কাপড় পরানোর নিয়ম অনেকেই জানেন না। তাই এ নিয়ম জানা থাকা সবার জন্য খুবই জরুরি।
কাফনের কাপড় পরানোর পদ্ধতি হলো-
পুরুষের কাফনের কাপড় পরানোর পদ্ধতি:
পুরুষের কাফনের কাপড় ৩টি- চাদর, ইজার ও জামা। ধারাবাহিকভাবে কাফনের কাপড় পরানোর নিয়ম হলো-
১. প্রথমেই কাফনের চাদর চৌকি বা খাটিয়ার উপরে বিছানো।
২. তারপর চাদরের উপর ইজার (তাহবন্দ) বিছানো।
৩. কাপড়গুলোর মধ্যে খোশবু লাগানো।
৪. মৃতব্যক্তিকে জামা পরানোর পর ইজারের উপর শোয়াতে হবে।
৫. তিনবার চন্দন কাঠের ধোঁয়া বা সুগন্ধি দেয়া সুন্নত।
৬. তারপর তুলার মধ্যে খোশবু বা সুগন্ধি লাগিয়ে দুই নিতম্বের মাঝে রেখে দেওয়া। যাতে মৃতব্যক্তির পুরো শরীরে সুগন্ধি ছড়ায়।
৭. তারপর ইজার এমনভাবে জড়াতে হবে যেন, মৃতের ডান পাশ বাম পাশের উপর থাকে। চাদরও এভাবেই পরানো।
নারীর কাফনের কাপড় পরানোর পদ্ধতি:
নারীদের কাফনে ৫ কাপড় পরাতে হয়। তাহলো-
১. প্রথমে চাদর বিছাতে হবে। তারপর সিনা বরাবর সিনাবন্দ বিছাতে হবে তারপর ইজার বিছাতে হবে।
২. তার পর জামা পরিয়ে মৃতের চুল দু’ভাগ করে বা বেনি করে ডানে ও বাঁমে জামার উপর অর্থাৎ বক্ষের উপর রেখে দেবে।
৩. মাথাবন্ধ দিয়ে মাথা পেচিয়ে মুখের উপর রাখবে
৪. তারপর মৃত ব্যক্তিকে ইজারের উপর শোয়াতে হবে
৫. ইজার এমনভাবে জড়াতে হবে যেন, ডান পাশ বাম পাশের উপর থাকে। অনুরূপভাবে সিনাবন্ধ এবং সর্বশেষ চাদর জড়াতে হবে। মহিলাদের বেলায়ও সুগন্ধি ব্যবহার করবে।
সর্বশেষ মাথার দিকে, পায়ের দিকে এবং কোমর বরাবর অতিরিক্ত কাপড়ের মাথায় ফিতা দিয়ে বাঁধতে হবে। তবে মৃতব্যক্তিকে কবরস্থ করার পর তিনটি বাঁধনই খুলে দিতে হবে।মুসলিম উম্মাহর উচিত উপরোক্ত নিয়মে মৃতব্যক্তিকে কাফন পরানো।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে মৃতব্যক্তির কাফনের কাপড় পরানোর বিষয়টি সুন্দরভাবে সম্পন্ন করার তাওফিক দান করুন। আমিন।
লেখক: বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102