মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় অগ্নিপরীক্ষা তাসকিনের সৌরভ গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, থানায় অভিযোগ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময়

কালি পূজা উপলক্ষ্যে বাংলাবান্ধা স্থলবন্দর ২ দিনের জন্যে বন্ধ ঘোষনা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ২১৬ এই পর্যন্ত দেখেছেন

খাদেমুল ইসলাম, পঞ্চগড়: সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব কালি পুজা উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থলবন্দর ২ দিনের জন্যে বন্ধ ঘোষণা করা হয়েছে। সরকারি ছুটির কারণে দেশের একমাত্র স্থলবন্দর (বাংলাদেশ,ভারত,নেপাল ও ভূটান) বাংলাবান্ধা-ফুলবাড়ি বন্দর দিয়ে সোমবার ২৪ অক্টোবর সকাল থেকে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ রয়েছে।

তবে বাংলাবান্ধা স্থলবন্দর কার্যক্রম ও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে বলে জনাগেছে । আগামী ২৬শে অক্টোবর সকাল থেকে এ পথে আমদানি-রফতানি বাণিজ্য চলবে বলে বন্দর সংশ্লিষ্টরা জানান।

এব্যাপার ভারতের ফুলবাড়ি সিএন্ডএফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক জমির বাদশার স্বাক্ষরিত এক চিঠিতে কালি, পুজা উপলক্ষে ভারতে সরকারী ছুটি থাকায় বন্দরের সব কাজকর্ম বন্ধ থাকবে বলে ঘোষণা করা হয়। পূজা উপলক্ষে ট্রাক চালকরাও ট্রাক চালাতে চান না। সে কারণে কোন পণ্য আনা নেওয়া হবে না।আমদানী রপ্তানি বন্ধ থাকবে।

বাংলাবান্ধা সিএন্ড এফ আমদানি রফতানিকারক গ্রুপের
সভাপতি আব্দুল লতিফ তারিন ও সম্পাদক ইউপি চেয়ারম্যান খুদরতি খুদা মিলন কালি পূজা উপলক্ষ্যে সোমবার থেকে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করে জানান,
ভারতীয় সিএন্ডএফ স্টাফ এসোসিয়েশন থেকে আমাদের এটি আগেই জানিয়ে দিয়েছেন।

বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট ইনচার্জ আবুল কালাম আজাদ আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও কাস্টম ও বন্দরে কাজকর্ম স্বাভাবিক থাকার বিষয়টি জানিছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102