মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় অগ্নিপরীক্ষা তাসকিনের সৌরভ গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, থানায় অভিযোগ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময়

আরও শক্তিশালী হতে পারে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ২৫৩ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক:মাঝারি আকারের ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ আরও শক্তিশালী হয়ে আঘাত হানতে পারে। ঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ রয়েছে ১০০ থেকে ১১০ কিলোমিটার। উপকূলে ৫ থেকে ৮ ফুট জলোচ্ছ্বাস হতে পারে।

ঘণ্টায় ৬ কি.মি. বেগে এগোচ্ছে ঘূর্ণিঝড়টি। খেপুপাড়া থেকে দুরত্ব ৪৫০ কি.মি.। আবহাওয়াবিদরা বলছেন, আগামী ৪৮ ঘণ্টা দেশের বেশিরভাগ এলাকায় ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হবে। চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার ভোরে বরিশাল উপকূলে ঘূর্ণিঝড়টি আঘাত হানবে। ক্ষয়ক্ষতির আশঙ্কায় ঢাকা থেকে দক্ষিণাঞ্চলগামী এবং পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। চট্টগ্রাম বন্দরে বহির্নোঙ্গরে থাকা সব জাহাজকে গভীর সমুদ্রে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102