মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় অগ্নিপরীক্ষা তাসকিনের সৌরভ গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, থানায় অভিযোগ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময়

নাজমুল হুদার বিরুদ্ধে সাক্ষ্য ৩০ অক্টোবর

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ২১০ এই পর্যন্ত দেখেছেন

আদালত প্রতিবেদক: মিথ্যা তথ্য দিয়ে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে মামলা করায় সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে উল্টো দুদকের দায়ের করা মামলার সাক্ষ্য গ্রহণ পিছিয়ে আগামী ৩০ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (৩ অক্টোবর) মামলাটির সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। তবে নাজমুল হুদা অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেন নি। এছাড়া উচ্চ আদালতে মামলাটির কার্যক্রম চলমান থাকায় সাক্ষ্যগ্রহণ পেছানোর জন্য আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী। শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৩০ অক্টোবর পরবর্তী দিন ধার্য করেন।

গত ৬ এপ্রিল মামলাটিতে অভিযোগ গঠন করে বিচার শুরু আদেন দেন আদালত। এছাড়া গত বছরের ২৪ নভেম্বর মামলাটির চার্জশিট গ্রহণ করা হয়।

২০২০ সালের ১৯ ফেব্রুয়ারি ঢাকা বিভাগীয় কার্যালয়-১ এ নাজমুল হুদার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন। এতে বলা হয়, তত্ত্বাবধায়ক সরকারের আমলে নিজের বিরুদ্ধে নিষ্পত্তি হওয়া একটি মামলার রায় বদলে দেওয়া হয়েছে ও উৎকোচ চাওয়া হয়েছে বলে অভিযোগ করে এস কে সিনহার বিরুদ্ধে ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর শাহবাগ থানায় মামলা করেন নাজমুল হুদা।

পরে এ মামলাটির তদন্ত করে দুদক। দীর্ঘ দেড় বছর তদন্ত করে এসকে সিনহার বিরুদ্ধে নাজমুল হুদার মামলাটি মিথ্যা প্রমাণিত হয়। দুদক আইনে বলা আছে, কেউ যদি মিথ্যা তথ্য দিয়ে মামলা করে আর যদি তা তদন্তে বের হয়ে আসে তাহলে অভিযোগকারীর বিরুদ্ধে মামলা করা হবে। তাই উল্টো ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধেই মামলা করে দুদক।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102