মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় অগ্নিপরীক্ষা তাসকিনের সৌরভ গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, থানায় অভিযোগ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময়

কন্টাক্ট লেন্স পরে ওজু-গোসল করা জায়েজ?

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ২১৭ এই পর্যন্ত দেখেছেন

মুফতি সাদেকুর রহমান: প্রশ্ন: চোখে কন্টাক্ট লেন্স থাকা অবস্থায় ওজু-গোসল করা জায়েজ হবে কি?

উত্তর: কন্টাক্ট লেন্স এটি এক ধরনের চোখের লেন্স, যা চোখের কালো মণির সামনে লাগিয়ে চোখের দৃষ্টি স্বল্পতার চিকিৎসা করা হয়। চোখের অন্যান্য রোগের চিকিৎসায়ও কন্টাক্ট লেন্স ব্যবহার হয়। চোখে কন্টাক্ট লেন্স থাকা অবস্থায় ওজু-গোসল করা জায়েজ। কারণ ওজু-গোসলের মধ্যে চোখের ভেতর অংশে পানি পৌঁছানো জরুরি নয়। তবে চোখের কোনা ধৌত করা জরুরি। তাই ওজু-গোসল করার সময় এমনভাবে চোখ বন্ধ করে রাখা যাবে না যে, কোনা শুকনো থেকে যায়।

তথ্য সূত্র : ফাতাওয়া শামী ১/১৫২ (সাঈদ), ফাতাওয়া হিন্দিয়া ১/১৩, ফাতাওয়া খানিয়া ১/৩৩. ফাতাওয়া দারুল উলুম জাকারিয়া ১/৬৫৬

প্রশ্ন : সুইমিং পুলের পানি দ্বারা ওজু-গোসল করা জায়েজ হবে কি? উল্লেখ্য, সুইমিং পুলের পানিকে সাধারণত কেমিক্যাল দ্বারা পরিষ্কার করা হয়। ফলে অনেক সময় পানির স্বাদ এবং ঘ্রাণ পরিবর্তন হয়ে যায়।

উত্তর : পানিকে পরিষ্কার করার উদ্দেশ্যেই যদি কেমিক্যাল ব্যবহার করা হয়ে থাকে আর কেমিক্যাল মিক্সার হওয়ার কারণে পানি গাড় না হয়ে থাকে বরং তার তরলতা ও প্রবহমানতা অবশিষ্ট থাকে, তাহলে ওই পানি দ্বারা ওজু-গোসল করা জায়েজ হবে, যদিও তার রং কিংবা স্বাদ পরিবর্তন হয়ে যায়।

তথ্য সূত্র : ফাতাওয়া হিন্দিয়া ১/২১, ফাতাওয়া খানিয়া ১/১৬, ফাতাওয়া দারুল উলুম জাকারিয়া ১/৬৫৬

উত্তর দিয়েছেন : মুফতি সাদেকুর রহমান

শিক্ষক: ফতোওয়া বিভাগ শেখ জনূরুদ্দীন (রহ.) দারুল কুরআন মাদ্রাসা, চৌধুরীপাড়া, ঢাকা

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102