মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয়

বিএনপি নেতাদের জিহ্বা বড় হয়ে গেছে: ডেপুটি স্পিকার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ৩০৯ এই পর্যন্ত দেখেছেন

ঈশ্বরদী প্রতিনিধীঃ মিথ্যাচার করতে করতে বিএনপি নেতাদের জিহ্বা অনেক বড় হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু।

শনিবার (১ অক্টোবর) পাবনার ঈশ্বরদীতে মৌবাড়িয়া মন্দির পরিদর্শনে গিয়ে এমন কথা বলেন তিনি।

ডেপুটি স্পিকার বলেন, মিথ্যাচার করতে করতে বিএনপি নেতাদের জিহ্বা অনেক বড় হয়ে গেছে। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে তারা নানা উসকানিমূলক ও মিথ্যা বক্তব্য দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করতে চায়। এসব মিথ্যাবাদীর বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের সংবিধান সমুন্নত রেখে নির্বাচন কমিশনের মাধ্যমে এদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। সামনের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে ও নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য বিএনপি-জামায়াত নানা ষড়যন্ত্র শুরু করেছে। এদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত।

শামসুল হক টুকু আরও বলেন, সম্প্রীতির বাংলাদেশকে সাম্প্রদায়িক বাংলাদেশে পরিণত করতে ও পাকিস্তানি ভাবধারাকে এদেশে প্রতিষ্ঠিত করতে বিএনপি ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাদের এ ষড়যন্ত্র কখনো সফল হবে না। শেখ হাসিনা সারাবিশ্বের কাছে প্রমাণ করতে সক্ষম হয়েছেন বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। এদেশের সব মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে বসবাস করে আসছে।

এসময় পাবনা-৪ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাসও বক্তব্য দেন। জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আসম আব্দুর রহিম পাকন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাস, পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা, বেড়া পৌরসভার মেয়র আসিফ শামস রঞ্জন, নেতা জহুরুল মালিথা, মৌবাড়ি ভোগ  মন্দির কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার কুণ্ডু প্রমুখ উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102