মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় অগ্নিপরীক্ষা তাসকিনের সৌরভ গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, থানায় অভিযোগ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময়

কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে মালদ্বীপে সভা অনুষ্ঠিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ২৮৪ এই পর্যন্ত দেখেছেন

মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপঃ কুমিল্লা বিভাগ বাস্তাবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানিয়েছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার।

শুক্রবার মালদ্বীপের রাজধানী মালেতে কুমিল্লা নামে বিভাগ বাস্তাবায়নের দাবিতে আয়োজিত বাংলাদেশ সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি এ অনুরোধ জানান।

আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, ইতিহাস ঐতিহ্যের জেলা কুমিল্লা। অসংখ্য গুণী, দানবীর, শিক্ষাবিদ, রাজনীতিবিদের জন্ম কুমিল্লার মাটিতে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনের একটি বড় অংশ জড়িয়ে রয়েছে কুমিল্লায়। আমরা আশা করছি, খুনি মোশতাকের জন্মস্থান ভেবে নয়, ইতিহাস-ঐতিহ্যের ধারক-বাহক আর আপামর কুমিল্লাবাসীর প্রত্যাশাকে বিবেচনা করে প্রধানমন্ত্রী কুমিল্লার নামেই বিভাগ ঘোষণা করবেন।

কুমিল্লা বিভাগ বাস্তাবায়ন পরিষদের আহ্বায়ক  ও ভিউ কন্সট্রাকশন এর চেয়ারম্যান  দুলাল হোসেনর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ। হাইকমিশনার অফিসের প্রথম সচিব মোহাম্মদ সোহেল পারভেজ, গ্লোবাল রিচ ট্যুর এন্ড ট্রাভেলস  প্রাইভেট লিমিটেড এর চেয়ারম্যান,সোহেল রানা,(সি আই পি,)। মালদ্বীপের টেলিকমিউনিকেশন ধিরাগু এন্ড   মালদ্বিভিয়ান  এয়ারলাইন্সের  কর্মচারীবৃন্দ, ঢাকা ট্রেডার্স এর চেয়ারম্যান বাবুল হোসেন, এএনবিএল মানি ট্রান্সফার এর সিইও মাসুদুর রহমান।

কুমিল্লাবাসীর পক্ষথেকে বক্তব্য রাখেন  কুমিল্লার সন্তান মালদ্বীপের বিশিষ্ট ব্যবসায়ী মজিবুর রহমান। অনুষ্ঠান আয়োজন কমিটিতে ছিলেন জাকির হোসেন,মনির হোসেন, এনবিএল -মানি ট্রান্সফার মালদ্বীপের লোকাল ডাইরেক্টর হান্নান খান কবির, জহিরুল ইসলাম, আলিম দুররানি।

উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক বৃন্দ,  এনবিএল মানি ট্রান্সফার এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ , সহ প্রবাসী বাংলাদেশী  বৃহত্তর কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসী ও বিভিন্ন সামাজিক সংগঠন এর নেতারা। 

এর আগে কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়নের দাবিতে কুমিল্লা বিভাগ বাস্তাবায়ন পরিষদের আহ্বায়ক ও ভিউ কন্সট্রাকশন প্রাঃলি এর চেয়ারম্যান  দুলাল হোসেন ৫ হাজার স্বাক্ষর সংবলিত একটি স্মারকলিপি হাইকমিশনার এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর প্রদান করেন।

বাংলাদেশ সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজনে করেন ভিউ কন্সট্রাকশন ও বৃহত্তর কুমিল্লা মালদ্বীপ প্রবাসীবৃন্দ। অনুষ্ঠানটি সার্বিক তত্বাবধানে ছিলেন বাংলাদেশ প্রবাসী ফ্রেন্ড সার্কেল মালদ্বীপ।

অনুষ্ঠানে গান পরিবেশন করেন বাংলাদেশ থেকে  আগত চ্যানেল আই সেরা কন্ঠ, বন্যা তালুকদার, মহুয়া মুনা, তানিশা খান, প্রাপ্তি ও তরিক মৃধা। 


দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102