মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত

সাফজয়ী নারী ফুটবলারদের অভিনন্দন জানিয়েছে বিএনপি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪৫ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার ফুটবলে বিজয়ী নারী ফুটবলারদের আগমনে তাদেরকে ‘প্রাণঢালা’ অভিনন্দন জানিয়েছে বিএনপি। বিজয়ীদের দেশে ফেরার প্রাক্কালে বুধবার সকালে গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে এ্ক সংবাদ সম্মেলনের শুরুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের পক্ষ থেকে এই অভিনন্দন জানান।

তিনি বলেন, সাফ ফুটবলে আমাদের মেয়েরা অসাধারণ একটা সম্মান বয়ে এনেছে। বহুদিন পরে আমাদের দেশের জন্য একটা সুখবর তারা বয়ে নিয়ে এসেছে। এটার জন্য আমরা গর্ববোধ করছি। আজকে তারা দেশে ফিরছেন। তাদেরকে প্রাণঢালা শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে।

আমি আমার দলের পক্ষ থেকে, আমাদের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। তাদের পরিবার-পরিবারবর্গ যারা আছেন তাদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি।

গত সোমবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে দশরথ স্টেডিয়ামে নারী সাফের ফাইনালে স্বাগতিক দেশ নেপালকে ৩-১ গোলে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়। বুধবার দুপুর দেড়টায় নেপাল থেকে বিজয়ীরা দেশে ফিরেছেন।

মির্জা ফখরুল বলেন, গতকাল আমি টেলিভিশনে সম্ভবত স্বপ্নার মায়ের যে কথাটা শুনেছি এই কথাটা শুনার পরে আমি অত্যন্ত ব্যথিত হয়েছি, দুঃখিত হয়েছি। আমরা যে কথাগুলো বলি সেই চিত্রটাই বেরিয়ে এসেছে। তাকে (স্বপ্নার মা) যখন টেলিভিশন থেকে জিজ্ঞাসা করা হলো যে, আপনার মেয়ে ফুটবল খেলছে। তার জন্য আপনি ভালো খাবার-দাওয়ার কি ব্যবস্থা করেন, ডিম-দুধ খেতে দেন?

মহিলা বলছেন, ভাতই দিতে পারি না, ডিম-দুধ দেবো কোত্থেকে। দ্যাট ইজ দ্য রিয়াল পিকচার। এটা হচ্ছে দেশের আসল চিত্র। এদেশের ৪২ ভাগ মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে। এই মেয়েটা উঠে এসেছে একেবারে দরিদ্রতম পরিবার থেকে। তার বাবা অসুস্থ, হার্টের রোগী। তার মাকে প্রশ্ন করা হয়েছে কি করেন পেশা কি? তার মা বলেছেন, পরের বাড়িতে কাজ করি। ভাতই দিতে পারি না..। তারপরেও এই দারিদ্র্যকে জয় করে এই মেয়ে যে আজকে এই জায়গা পৌঁছেছে, টিম যে এই জায়গায় পৌঁছেছে এটা জন্য আমরা গর্ববোধ করছি।

তিনি বলেন, সাফ গেইমস নারী ফুটবলের এই খেলা চালু করেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। আমি আজকের পত্রিকায় দেখলাম ডানা (কামরুন নাহার ডানা) যিনি মহিলা ফেডারেশনের এক সময়ের প্রধান ছিলেন। তিনি বলছেন যে, প্রথম টুর্নামেন্টটা বেগম খালেদা জিয়ার সরকারের সময়ে শুরু করা হয় অনেক বাধা বিপত্তিকে উপেক্ষা করে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102