মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত

রাণী এলিজাবেথ স্মরণে শোক বইতে প্রধানমন্ত্রীর স্বাক্ষর

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: প্রয়াত ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের জন্য শোক জানাতে ব্রিটিশ হাইকমিশনে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় শোক বইতে সই করে রানি এলিজাবেথকে স্মরণ করেন তিনি।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে দুপুর ১২টা ২০ মিনিটে শোক বইতে সই করেন প্রধানমন্ত্রী।

ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন এক টুইট বার্তায় শোক বইয়ের প্রধানমন্ত্রীর সই করার ছবি প্রকাশ করেছেন।

ব্রিটিশ হাইকমিশনার লিখেছেন, ‌মহামান্য রানি দ্বিতীয় এলিজাবেথের জন্য শোক বই স্বাক্ষরের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে পেরে আমি কৃতজ্ঞ। প্রধানমন্ত্রী মহামান্য রানির জ্ঞান ও প্রজ্ঞা এবং মহামান্যের সঙ্গে তার ও তার বাবার বহু বৈঠকের কথা স্মরণ করেছেন।

এর আগে রবিবার ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসনের বাসভবনে শোক বই খোলা হয়।

রানির মৃত্যুতে বাংলাদেশে শুক্রবার, শনিবার ও রবিবার তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে। এই তিন দিন জাতীয় পতাকা অর্ধনমিত থাকছে।

রানির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য সম্পন্ন হবে ১৯ সেপ্টেম্বর। সেদিন ব্রিটেনে ছুটি ঘোষণা করা হয়েছে।

বাকিংহাম প্রাসাদ থেকে দেওয়া এক ঘোষণায় জানানো হয়েছে, রানির কফিন ব্যালমোরাল প্রাসাদ থেকে যাত্রা শুরু করবে রোববার। ১৯ সেপ্টেম্বর শেষকৃত্য সম্পন্ন হবার আগে চার দিন তার মরদেহ ওয়েস্টমিনস্টার হলে রাখা হবে। যাতে সাধারণ মানুষ রানিকে তাদের শেষ শ্রদ্ধা নিবেদন করতে পারে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৯ সেপ্টেম্বর লন্ডনে ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যানুষ্ঠানে অংশ নিতে পারেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102