মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় অগ্নিপরীক্ষা তাসকিনের সৌরভ গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, থানায় অভিযোগ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময়

রাজশাহীতে দুই সাংবাদিককে মারধর

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: টেলিভিশনে লাইভ চলাকালে রাজশাহীতে দুই সাংবাদিককে মারধর করা হয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল আটটার কিছু পরে রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) কার্যালয়ে এ ঘটনা ঘটে।

হামলায় আহত দুই সাংবাদিক এটিএন নিউজের রাজশাহী জেলা প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরা পারসন রুবেল ইসলাম। তারা চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গিয়েছেন। ক্যামেরা পারসন রুবেল কানে শুনতে পাচ্ছেন না বলে জানা যায়।

বুলবুল হাবিব বলেন, অফিসের অ্যাসাইনমেন্ট অনুযায়ী তারা বিএমডিএ থেকে লাইভে দেখাচ্ছিলেন যে সরকারের নির্দেশনা অনুযায়ী সকাল আটটায় অফিসে আসেন না কর্মকর্তারা।

সকাল ৮টা ২০ মিনিটে লাইভ চলাকালে আসেন সংস্থাটির নির্বাহী পরিচালক আবদুর রশীদ। তিনি (রশীদ) বলেন, কার অনুমতি নিয়ে ভিডিও করা হচ্ছে? তিনি এ সময় তাদের সঙ্গে দুর্ব্যবহার করে নিজের কার্যালয়ে যান।

কিছুক্ষণের মধ্যে বেশ কয়েকজন কর্মচারীকে নিচে পাঠিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। লাইভ চলাকালে বুলবুল ও তার সহকর্মী রুবেলকে মারধর করে ক্যামেরা ও বুম কেড়ে নিয়ে ভেঙে ফেলা হয়।

এদিকে বেলা ১১টার দিকে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সাংবাদিকেরা বিএমডিএ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

এ বিষয়ে অভিযুক্ত বিএমডিএর নির্বাহী পরিচালক আবদুর রশীদের মুঠোফোনে কল করা হলে তিনি অফিসে এসে বক্তব্য নিতে বলেন।

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তানজিমুল হক বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে, সকাল আটটা থেকে সরকারি কর্মকর্তারা অফিসে আসবেন। কিন্তু তারা সঠিক সময়ে আসছেন না। অফিসের অ্যাসাইনমেন্ট হিসেবে বুলবুল ও তার ক্যামেরা পারসন লাইভ করছিলেন। বিএমডিএর নির্বাহী পরিচালকের নির্দেশে হামলা চালানো হয়। এ কর্মকর্তার অপসারণ ছাড়া তারা অবস্থান কর্মসূচি থেকে সরবেন না।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102