মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী

গুম-খুনের ঘটনায় সরকারের বিচার করা হবে: মির্জা ফখরুল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ২১৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: গুম-খুনের ঘটনায় জাতিসংঘের অধীনে ‘স্বাধীন নিরপেক্ষ তদন্ত কমিশন’ গঠনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা পরিষ্কার করে বলছি, গুমের ঘটনায় স্বাধীন নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করতে হবে।

অন্যথায় গুমের সঙ্গে জড়িত সরকারকে যেভাবে বিচার করা হয়েছে, তেমনিভাবে আপনাদেরও (সরকার) বিচারের সম্মুখীন করা হবে। 

মঙ্গলবার (৩০ আগস্ট) নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা সরকার বিএনপি নেতাকর্মীদের গুম-খুন করে ভয় দেখিয়ে রাষ্ট্র চালাচ্ছে বলে দাবি করেন বিএনপি মহাসচিব। বলেন, এই অনির্বাচিত অবৈধ শেখ হাসিনা সরকার গুম করে ভয় দেখিয়ে রাষ্ট্র চালাচ্ছে। ইতোমধ্যে আমাদের আন্দোলনে আওয়ামী লীগ সরকার ভয় পেয়ে লাঠিয়াল বাহিনীকে লেলিয়ে দিয়েছে। কিন্তু স্পষ্ট কথা, কোনো লাঠিয়াল বাহিনী দিয়ে কাজ হবে না। 

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরানোর জন্য দলের নেতাকর্মীদের আরও ত্যাগ স্বীকার করতে হবে- উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এই অবৈধ সরকারকে সরাতে আমাদের আরও ত্যাগ স্বীকার করতে হবে। 

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102