মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় অগ্নিপরীক্ষা তাসকিনের সৌরভ গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, থানায় অভিযোগ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময়

রাজধানীতে ৮ অবৈধ হাসপাতাল বন্ধ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ১৮৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: অবৈধ ও অনিবন্ধিত ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধে স্বাস্থ্য অধিদপ্তরের দ্বিতীয় দফায় অভিযানের প্রথম দিনেই রাজধানীর ৮টি হাসপাতালকে বন্ধ ঘোষণা করা হয়েছে। অধিদপ্তর জানিয়েছে, চলমান সপ্তাহের প্রতিদিনই বিভিন্ন এলাকার অবৈধ হাসপাতাল-ক্লিনিকগুলোতে এই অভিযান অব্যাহত থাকবে।

সোমবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখা সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার প্রথম দিনের অভিযানে ঢাকায় ৮টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে। সেগুলো হলো- খিলগাঁও জেনারেল হাসপাতাল, সেন্ট্রাল বাসাবো জেনারেল হাসপাতাল, মাতুয়াইলের কনক জেনারেল হাসপাতাল, শনিরআখড়া এলাকার সালমান হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, বকশিবাজার এলাকার খিদমাহ লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার।

এছাড়া রাজধানীর চানখারপুল এলাকার ঢাকা জেনারেল হাসপাতাল, বনানীর হেয়ার ট্রান্সপ্লান্ট কসমেটিক সার্জারি কনসালট্যান্সি অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং ঢাকা পেইন অ্যান্ড স্পাইন সেন্টারকে বন্ধ ঘোষণা করা হয়েছে।

অভিযান প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. মাহমুদুর রহমান সাংবাদিকদের বলেন, আমাদের যে অর্ডিন্যান্স আছে, সে অনুযায়ী কোনো প্রতিষ্ঠান লাইসেন্স পাওয়ার আগে সেটি চালু করার কোনো সুযোগ নেই। আমরা যেই প্রতিষ্ঠানগুলোতে গিয়েছি, সেগুলোর মধ্যে যারা লাইসেন্স দেখাতে পারেনি, তাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102