মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় অগ্নিপরীক্ষা তাসকিনের সৌরভ গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, থানায় অভিযোগ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময়

খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের বৈঠক আজ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ২১৬ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন দুদিন হলো, শারীরিক বিভিন্ন ধরনের পরীক্ষার কথা জানিয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেড এম জাহিদ বলেছিলেন, মঙ্গলবার (২৩ আগস্ট) স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন পাওয়া যাবে। বুধবার পার হতে চললেও এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি।

গত সোমবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়মিত শারীরিক চেকআপ করিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। বুধবার ২৪ আগস্ট রাত পৌনে দশটায় চিকিৎসক জাহিদ কে একাধিকবার ফোন করা হলে ও তিনি রিসিভ করেননি।

তবে মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, হাসপাতালে ম্যাডামের স্বাস্থ্য পরীক্ষার পর তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ সাহেব বলেছিলেন ২-১ দিনের মধ্যে রিপোর্ট পাওয়া যাবে। এই রিপোর্ট পাওয়া গেছে কিনা আমার জানা নেই।

সূত্র জানায়, আজ বৃহস্পতিবার খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। সেখানে সার্বিক বিষয় পর্যালোচনা করে চিকিৎসার পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

গত সোমবার (২২ আগস্ট) বিকাল ৪টা ৩৩ মিনিটে হাসপাতালে প্রবেশ করেন তিনি। এর আগে বিকাল ৩টা ৫৭ মিনিটে গুলশানের বাসা থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা দেন বিএনপি চেয়ারপারসন। স্বাস্থ্য পরীক্ষা শেষে সন্ধ্যা ৭টা ৮ মিনিটে হাসপাতাল থেকে রওয়ানা দিয়ে গুলশানের বাসভবনে পৌঁছেন খালেদা জিয়া।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102