মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী

বড় পর্দায় জেনি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ২২৮ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় মুখ নওরীন হাসান জেনি। অনেক টেলিভিশন নাটকে অভিনয় করেছেন এই অভিনেত্রী। তবে বিয়ের পর অভিনয় একসময় কমিয়ে দেন। দীর্ঘ সময় ধরেই পর্দায় নিয়মিত নন তিনি। তবে এবার ফিরলেন তিনি। একেবারে বড় পর্দায় অভিষেক হচ্ছে জেনির।

সরকারি অনুদানপ্রাপ্ত ‘শ্যামা কাব্য’ সিনেমার মাধ্যমে নতুন অধ্যায়ের সূচনা করলেন জেনি। সিনেমাটি নির্মাণ করছেন বদরুল আনাম সৌদ। সিনেমাটিতে নিতু চরিত্রে দেখা যাবে জেনিকে। বড় পর্দায় অভিষেকের বিষয়ে এই অভিনেত্রী বলেন, আমি কিন্তু ছোট পর্দায়ই নিয়মিত কাজ করি না অনেক দিন ধরে।

তবে এবার সিনেমা দিয়ে ফিরছি। এমন একটি সিনেমায় নিজেকে দেখতে চেয়েছিলাম, যেখানে অভিনয়ের সুযোগ থাকে। ‘শ্যামা কাব্য’ সিনেমায় সেটা আছে।’ সম্প্রতি রাজধানীর কেরানীগঞ্জ ও মানিকগঞ্জে সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন জেনি। পরিচালক বদরুল আনাম সৌদের নির্দেশনায় প্রথমবার অভিনয় করছেন তিনি।

শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে এই অভিনেত্রী বলেন, কিছু পরিচালক আছেন যারা শিল্পীদের একদম দেখিয়ে দেন যে, তিনি এটা বা ওটা চাচ্ছেন। আর সৌদ ভাই এমন একজন পরিচালক তিনি শিল্পীর কাছ থেকে কী চাচ্ছেন তা বলেন না। বরং একটি চরিত্রের বিভিন্ন পয়েন্ট ধরিয়ে দেন। তারপর শিল্পীর ওপরই ছেড়ে দেন।

এ সিনেমায় জেনির সহশিল্পী ইন্তেখাব দিনার। তার চরিত্রের নাম ওসমান। জেনি বলেন, দিনার ভাই সহজাতভাবে একজন ভালো অভিনেতা। তার সঙ্গে আমি বহু নাটকে অভিনয় করেছি। সহশিল্পী হিসেবে তিনি অসাধারণ। মূল কথা  তিনি সত্যিকারের একজন শিল্পী। আশা করছি ছবিটি খুব ভালো ভাবে শেষ করতে পারবো আমরা।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102