মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী

মুজিববর্ষ উপলক্ষে তেতুলিয়ায় ক্ষুদ্র ব্যবসায়িদেরকে ঋণ বিতরণ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ১৯৬ এই পর্যন্ত দেখেছেন

তেতুলিয়া সংবাদদাতা: মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের (ফেজ-২) আওতায় তেতুলিয়ার শালবাহান বালাবাড়ি বহুমুখী আশ্রয়ণ -২ সমবায় সমিতির সদস্যদের মাঝে ক্ষুদ্র ব্যবসার জন্য ঋণ বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার (১১ আগষ্ট) আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত দরিদ্র সদস্যদের মাঝে এ ঋণ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা, উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার মো. ফারুক হোসেন, বহুমুখী আশ্রয়ণ সমবায় সমিতির সভাপতি মোছা: মরিয়ুম বেগম প্রমুখ।

সমবায় অফিসার ফারুক হোসেন জানান, আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত ৫ জন সুভিধাভোগী নারী সদস্যের মাঝে হাঁস-মুরগি পালন ও কৃষিকাজসহ ক্ষুদ্র ব্যবসার জন্য প্রত্যেককে ১ লক্ষ ৫০ হাজার টাকা করে ঋণ দেয়া হয়েছে। 

ঋণ সুবিধাভোগী আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত হাসেন আলী, আরজুনা বেগম জানান, তিনি এবং তার স্বামী দীর্ঘদিন ধরে গবাদী পশু পালন করে আসছেন। তারা ঋণের এ টাকা দিয়ে ব্যবসার পরিধি বাড়াবেন।

অপর সুবিধাভোগী আমবিয়া খাতুন জানান, তিনি এ ঋণের টাকা কৃষিকাজে বিনিয়োগ করবেন। 

উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা সুবিধাভোগীদের উদ্দেশে বলেন, এ ঋণের টাকার যথাযথ ব্যবহার করতে হবে। ক্ষুদ্র ব্যবসা দিয়েই মানুষ সামনের দিকে অগ্রসর হয়।

তিনি আরও জানান, দেশের সব আশ্রয়ণ প্রকল্পের দিকেই প্রধানমন্ত্রীর সুদৃষ্টি রয়েছে। 

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102