মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী

দ্বিতীয় ম্যাচ বিকেলে, ঘুরে দাঁড়ানোর প্রত্যয় টাইগারদের

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ২১৬ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: একদিনের ব্যবধানে আজ বিকেলে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে বাংলাদেশ হেরেছে ১৭ রানে।

হারারেতে প্রথম ম্যাচে টসে জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের এলোমেলো বোলিং এবং ফিল্ডারদের মিস ফিল্ডিংয়ে জিম্বাবুয়ে তোলে ৩ উইকেটে ২০৫ রান। লক্ষ্য তাড়া করতে নেমে টাইগার অধিনায়ক নুরুল হাসান সোহানের লড়াইয়ে ম্যাচের শেষ ওভার পর্যন্ত টিকে থাকে বাংলাদেশ।

যদিও শেষ পর্যন্ত হারের তিক্ততা নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। প্রথম ম্যাচে জিম্বাবুয়ের ইনিংসের শেষ ৬ ওভারে ৯১ রান হজম করে বাংলাদেশি বোলাররা। এই ৬ ওভারে বোলিং করেছেন দলের সেরা তিন পেসার মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ।

শেষ ৬ ওভারে নব্বইয়ের বেশি হজম করায় ম্যাচে ১০-১৫ রান বেশি দেওয়া হয়ে গেছে বলে জানিয়েছেন দলের অধিনায়ক সোহান। সামনের ম্যাচে এই ভুল কাটিয়ে ভালো করতে চান এই অধিনায়ক।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সোহান বলেন, ম্যাচটা (প্রথম ম্যাচ) খুব ভালো ছিল। আমার কাছে মনে হয় যে, আমরা ডেথ ওভারে শেষ ৫-৬ ওভারে ভালো জায়গায় বল করতে পারি নি। তারাও ভালো ব্যাটিং করেছে। আমার কাছে মনে হয় যে, কিছু জায়গা আছে যেখানে আমরা উন্নতি করে পরের ম্যাচে নামতে পারি।

কোনো কিছু নিয়ে কারণ দেখতে চাচ্ছি না। ব্যাটিং বলেন, বোলিং বলেন, ফিল্ডিং সব আমরাই। যেটাই করি, আমাদেরই ভালো করতে হবে। শেষ ৬ ওভারে হয়ত আমরা আজ ভালো বোলিং করতে পারি নি। আমি আশা করতেছি, নেক্সট ম্যাচে আরও উন্নতি হবে এই জায়গায়।

২০০ রান তাড়া করা বড় ব্যাপার। আমরা ড্রেসিং রুমে যখন ছিলাম, আমরা আত্মবিশ্বাসী ছিলাম যে, উইকেটটা বেশ ভালো আমরা তাড়া করতে পারবো।

এই ম্যাচের মধ্যেই অনেক ইতিবাচক দিক আছে, আমরা সেগুলো নিবো। আর কিছু জায়গায় উন্নতি জায়গা আছে, সে জায়গাগুলো উন্নতি করে আমরা সামনের ম্যাচ খেলবো।

বাংলাদেশের বিপক্ষে এই ফরম্যাটে কখনো সিরিজ জেতেনি বলে এই সিরিজ জিততে মরিয়া জিম্বাবুয়ে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102