মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় অগ্নিপরীক্ষা তাসকিনের সৌরভ গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, থানায় অভিযোগ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময়

দেশের মানুষের কল্যাণে কাজ করছে সরকার: বিমান প্রতিমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ২১৮ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে।
তিনি আরো বলেন, জনগণের টাকা যাতে জনগণের কল্যাণেই ব্যয় হয়, সরকার সেটা নিশ্চিত করেছে।
মাহবুব আলী শনিবার জেলার মাধবপুর উপজেলায় সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ক্যান্সার, কিডনি ডিজিজ, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, স্ট্রোকে প্যারালাইজড ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ২২ রোগীর মধ্যে ৫০ হাজার টাকা করে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার শেখ মইনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপজেলা আওয়ামী লীগের নেতারা বক্তব্য রাখেন।
মাহবুব আলী বলেন, আমরা আগে শুনতাম উন্নত দেশে বিভিন্ন ধরনের ভাতা দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দেশেও এই ব্যবস্থা চালু করেছেন।
তিনি বলেন, যতদিন যাচ্ছে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় এই ভাতার পরিমাণ ততই বাড়ছে। প্রধানমন্ত্রী দেশের অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে এই কাজ করছেন। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো ও সাহস যোগানো সবচেয়ে বড় কাজ।
প্রতিমন্ত্রী বলেন, আজকে যারা সরকারি সহায়তার চেক পেয়েছেন, তারা জানবেন আপনার দুঃখ ও কষ্টের কথা সরকার ভেবেছে। সরকার আপনার পাশে আছে। সময়ের সঙ্গে সঙ্গে এই ভাতার পরিমাণ আরো বাড়ানো হবে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102