মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী

সর্বোচ্চ বৃষ্টি দেখল আমিরাত, পানির ঢেউয়ে ভাঙল দরজার কাঁচ(ভিডিও)

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ২৫৩ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: ভারী বৃষ্টিপাতের জেরে বন্যা ও জলাবদ্ধতার মুখে পড়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। গত ২৭ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত দেখেছে মধ্যপ্রাচ্যের এই দেশটি। পরিস্থিতির সবচেয়ে বেশি অবনতি হয়েছে দেশটির ফুজাইরাহ শহরে।

পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট। পাহাড় ধসে প্রাণহানির আশঙ্কায় স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ করছেন উদ্ধারকারীরা। বৃহস্পতিবার (২৮ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ টুডে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৭ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের সাক্ষী হয়েছে সংযুক্ত আরব আমিরাত। ওমান উপসাগর তীরবর্তী দেশটির পূর্ব উপকূলীয় ফুজাইরাহ শহরে ২২১.৮ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, গত বুধবার ইউএই’র বেশিরভাগ অঞ্চলে বজ্রপাত এবং বজ্রপাতের সাথে বৃষ্টিপাত হয়েছে। যার ফলে দেশের অনেক উপত্যকা প্লাবিত হয়েছে এবং কিছু এলাকায় পানি জমেছে। গত ২৭ বছরের মধ্যে চলতি জুলাই মাসে ফুজাইরাহ বন্দরে ২২১.৮ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে ভারী বৃষ্টিপাতের জেরে সংযুক্ত আরব আমিরাতের অনেক এলাকার রাস্তায় পানি জমে গেছে। এমনকি রাস্তায় জমে থাকা পানির স্রোতে পার্শ্ববর্তী দোকানগুলোর দরজার কাচ ভেঙে পড়তে দেখা গেছে। এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ফেসবুকে।

সংবাদমাধ্যম গালফ ডেইলি নিউজ অনলাইনের প্রকাশ করা ওই ভিডিওতে রাস্তায় জমে থাকা পানির স্রোতে আশপাশের দোকানগুলোর দরজার কাচ ভেঙে পড়তে দেখা যায়।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102