মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় অগ্নিপরীক্ষা তাসকিনের সৌরভ গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, থানায় অভিযোগ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময়

পঞ্চগড় জেলা কৃষকলীগের সম্মেলনে সভাপতি আজু ও সম্পাদক মাসুদ নির্বাচিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ৩১৭ এই পর্যন্ত দেখেছেন

খাদেমুল ইসলাম: পঞ্চগড় জেলা কৃষকলীগের সম্মেলনে সভাপতি পদে আজু ও সম্পাদক পদে মাসুদ নির্বাচিত হয়েছেন। পঞ্চগড় জেলা কৃষক লীগের ত্রি বার্ষিক সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এ্যাডঃ মোঃ আজিজার রহমান আজু’র সভাপতিত্বে পঞ্চগড় শহরস্থ সরকারি অডিটোরিয়ামে জেলা কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলন বৃহস্পতিবার (২৭ জুলাই)  অনুষ্ঠিত হয়।

সম্মেলনের উদ্বোধক করেন বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য এ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-০২ আসনের সংসদ সদস্য,জেলা আওয়ামী লীগের সভাপতি ও রেলপথ মন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক ও রংপুর বিভাগীয় কৃষক লীগের সম্মেলন সমন্বয় কমিটির সদস্য সচিব বিশ্বনাথ সরকার বিটু, বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি মোঃ আব্দুল লতিফ তারিন, পঞ্চগড়-০১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মজাহারুল হক প্রধান, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক মোঃ আনোয়ার সাদাত সম্রাট।

সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ০২ জন করে প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ সভাপতি পদে এ্যাডঃ মোঃ আজিজার রহমান আজু ও সাধারণ সম্পাদক পদে মোঃ মাসুদ করিম-এর নাম ঘোষণা করেন। নব নির্বাচিত সভাপতি সম্পাদককে আগামী সেপ্টেম্বর/২০২২ খ্রিঃ এর মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102