মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত

নিউইয়র্ক সফরে শিশু সাহিত্যিক হুমায়ূন কবীর ঢালী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ২২৪ এই পর্যন্ত দেখেছেন

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্রঃ জনপ্রিয় শিশুসাহিত্যিক ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক উপ-কমিটির সদস্য হুমায়ূন কবীর ঢালী এখন নিউইয়র্কে অবস্থান করছেন। তিনি ৩১তম নিউইয়র্ক বাংলা বইমেলায় অংশগ্রহণের জন্য নিউইয়র্ক এসেছেন।হুমায়ূন কবীর ঢালী লেখালেখির পাশাপাশি একজন প্রকাশক এবং বাংলাদেশ শিশুসাহিত্যিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি।

উল্লেখ্য, তাঁর লেখা প্রকাশিত বইয়ের সংখ্যা ১০৫টি । উল্লেখযোগ্য বইগুলো হলো ক্লাসমেট, কাব্য ও এনজেলের বন্ধুরা, কালোমূর্তি রহস্য, একাত্তরের মিলিটারি ভূত, নীলগ্রহের রহস্য, পিতাপুত্র, লজিংবাড়ি, আলাভোলা ছেলেবেলা, আয় ফিরে যাই, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের গল্প, পরিকন্যা, দুষ্ট ছেলের গল্প, কিশোরসমগ্র ১, ২, ৩, তোমার চোখের জল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের অভ্যুদয় প্রভৃতি। ছোটদের মজার সিরিজ কাটুস কুটুস।
এছাড়াও তিনি ছোটদের আনন্দবার্ষিকী “আলোকলতা” সম্পাদনা করেন এবং নিজ গ্রামে প্রতিষ্ঠা করেছেন ‘আমাদের পাঠাগার’।

হুমায়ূন কবীর ঢালীর শিশুতোষ বই গ্ৰীসের নবম স্টেট প্রাইমারি স্কুল অব ইয়ান্নিতিসারের একটি স্কুলে পাঠ্য। ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং ওডিশার ওডিয়া ভাষায় প্রকাশিত হয়েছে ‘কাব্য ও এনজেলের বন্ধুরা’সহ একাধিক বই ।

লেখালেখির জন্য তিনি অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। যেমন ইউনিসেফ প্রদত্ত মীনা মিডিয়া অ্যাওয়ার্ড ২০১২, এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার ২০১৩, অতীশ দীপঙ্কর স্বর্ণপদক ২০০৭, সালেহীন মেমোরিয়াল অ্যাওয়ার্ড ২০০৬, চিলড্রেন এন্ড উইমেন ভিশন ফাউন্ডেশন পদক ২০০৭, কবি আবুজাফর ওবায়দুল্লাহ স্মৃতি ফাউন্ডেশন পদক ২০০৭, পদক্ষেপ শিশুসাহিত্য পুরস্কার ২০০৮, লোকছড়া ফাউন্ডেশন সম্মাননা ২০১৩, এবি টিভি মাল্টিমিডিয়া লিঃ সাহিত্য পুরস্কার ২০১৬, ঝুমঝুমি শিশুসাহিত্য পুরস্কার ২০১৯, বিভাগীয় লেখক পরিষদ – রংপুর সম্মাননা ২০১৯, সাহিত্য দিগন্ত লেখক পুরস্কার ২০১৭, কবি সংসদ বাংলাদেশ শিশু সাহিত্য পুরস্কার, লোকছড়া ফাউন্ডেশন সম্মাননা ২০১৩, সাউথ এশিয়ান রাইটার্স এন্ড জার্নালিস্ট ফোরাম পুরস্কার ২০২১। চোখ সাহিত্য-পুরস্কার ২০১৩-পশ্চিমবঙ্গ, নিখিল ভারত শিশুসাহিত্য সংসদ সম্মাননা, ত্রিপুরা, লেখালেখি সাহিত্য পুরস্কার, ওড়িশা-ভারত, তোরষা সাহিত্য পুরস্কার, কুচবিহার।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102