মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী

হলি আর্টিজানে হামলায় নিহত ৭ জাপানির স্মৃতির প্রতি শ্রদ্ধা সেতুমন্ত্রীর

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ৩৬২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: ২০১৬ সালের ১ জুলাই হলি আর্টিজান বেকারিতে অপ্রত্যাশিত হামলায় নিহত ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রস্তুতিমূলক সমীক্ষা টিমের সাতজন জাপানি নাগরিকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

সোমবার সকালে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেলের ডিপো এলাকায় নব স্থাপিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি ।

হলি আর্টিজেন হামলায় নিহত জাপানি নাগরিক এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তাদের মৃত্যুতে শুধু পরিবার এবং জাপানই নয়, বিশ্ববাসীও হারিয়েছে ম্যাস র্যাপিড ট্রানজিট বিশেষজ্ঞদের।

সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে সেতুমন্ত্রী আরও বলেন, সরকার সন্ত্রাস ও সহিংসতা রোদে সম্ভাব্য সব ধরনের নিরাপত্তা নিয়েছে এবং সন্ত্রাসের বিরুদ্ধে সরকার শূন্যসহিষ্ণুতা নীতিতে অটল রয়েছে। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাইকার প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিতো, জাপান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার হোন্দা তারো, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন প্রমুখ।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102