মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত

দক্ষিণ আফ্রিকাকে ৮৩ রানে অলআউট করে সিরিজে ফিরলো ইংল্যান্ড

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ২১৮ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: প্রথমটায় উড়ে গিয়ে দ্বিতীয়টায় ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড। শনিবার রাতে ওল্ড ট্রাফোর্ডে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ১১৮ রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে ইংলিশরা।

বৃষ্টির কারণে ৫০ ওভারের ম্যাচ নেমে আসে ২৯ ওভারে। ইংল্যান্ড আগে ব্যাট করে ২৮.১ ওভারে অলআউট হয় ২০১ রানে। জবাবে দক্ষিণ আফ্রিকা ২০.৪ ওভারে অলআউট হয় ৮৩ রানে।

২০২ রান তাড়া করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ। ব্যাট করতে নেমে মাত্র ৬ রানেই ৪ উইকেট হারিয়ে বসে বাউচারের শিষ্যরা। একে একে সাজঘরে ফেরেন জানেমান মালান (০), রাসি ফন ডের ডুসেন (০), কুইন্টন ডি কক (৫) ও এইডেন মার্করাম (০)। ২৭ রানে যেতে আরও একটি উইকেট হারায় সফরকারীরা। সেখান থেকে আর ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি তাদের। শেষ পর্যন্ত ২০.৪ ওভারে ৮৩ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। যা ইংল্যান্ডের বিপক্ষে তাদের সর্বনিম্ন দলীয় সংগ্রহ।

ব্যাট হাতে হেরনিক ক্লাসেন সর্বোচ্চ ৩৩ রান করেন। ১৭টি রান করেন ডোয়াইনি প্রিটোরিয়াস। আর ১২টি রান আসে ডেভিড মিলারের ব্যাট থেকে। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি।

বল হাতে ইংল্যান্ডের আদিল রশিদ ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন রিস টপলে ও মঈন আলী।

তার আগে ৭২ রানেই ৫ উইকেট হারিয়ে বসা ইংল্যান্ডকে ২০১ রানের সংগ্রহ এনে দেন মিডল অর্ডারের ব্যাটসম্যানরা। তাদের মধ্যে লিয়াম ভিলিংস্টন সর্বোচ্চ ৩৮ রান করেন। স্যাম করন করেন ৩৫ রান। ২১ রান আসে ডেভিড উইলির ব্যাট থেকে। ২৮ রান করে উদ্বোধনী ব্যাটসম্যান জনি বেয়ারস্টো।

বল হাতে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াস ৬ ওভারে ৩৬ রান দিয়ে ৪টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন আনরিখ নরকিয়া ও তাবরেজ শামসি।

৩৫ রান ও ১ উইকেট শিকার করে ম্যাচসেরা নির্বাচিত হন ইংল্যান্ডের স্যাম করন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102