মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত

বিরোধীদের কথায় হতাশ না হয়ে পরিস্থিতি বুঝে মানিয়ে নিন : প্রধানমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ২২২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: জনগণের সেবাই আওয়ামী লাগের একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা। শনিবার বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জনপ্রশাসন পদক-২০২২ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

এসময় আওয়ামী লীগ ক্ষমতা ভোগের জন্য রাজনীতি করে না বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সাশ্রয়ী-মিতব্যয়ী হতে হবে, গণমাধ্যমে এ নিয়ে অনেক কথাই হবে। সমালোচনা করাই বিরোধী দলের কাজ ৷ কিন্তু আমরা সঠিক পথে আছি কি না, সেই আত্মবিশ্বাস থাকতে হবে প্রজাতন্ত্রের কর্মকর্তাদের। কে কী বললো, সেটিতে নজর দিয়ে হতাশ বা বিভ্রান্ত হবার কিছু নেই। পরিস্থিতি বুঝে মানিয়ে নিতে হবে।

তিনি আরও বলেন, সরকার গঠনের সুযোগ পেয়ে বাবার মতো আমিও ঘোষণা দিয়েছিলাম যে, আমরা জনগণের সেবক। জনগণের সেবা করাটাই আমাদের কাজ। ক্ষমতা ভোগের বস্তু নয়। কতটুকু দেশের জন্য করতে পারলাম, দেশের মানুষকে দিতে পারলাম, সেটাই বিবেচ্য বিষয়।

প্রধানমন্ত্রী বলেন, চেষ্টা করেছি আমাদের প্রশাসনিক ব্যবস্থাটা এমনভাবে গড়ে উঠুক যেটা গণমুখি হবে, জনসেবার হবে, জনগণের জন্য কাজ করবে এবং সিভিল সার্ভিসের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আমরা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রিফর্ম কমিটি গঠন করি। আমরা প্রশাসনিক ব্যবস্থাকে নতুনভাবে ঢেলে সাজিয়ে জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে চায়।

শেখ হাসিনা বলেন, একটা রাষ্ট্রকে যদি উন্নত করতে হয় তাহলে সুনির্দিষ্ট কিছু লক্ষ্য স্থির করতে হয়। একটা দিকনির্দেশনা থাকতে হয়। দর্শন থাকতে হয় এবং তার জন্য একটা কর্মপন্থা প্রণয়ন এবং আন্তরিকতার সাথে তা বাস্তবায়ন করতে হয়।

এবার জনপ্রশাসনে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য দশ ক্যাটাগরিতে সাতটি দলীয় এবং তিনটি প্রাতিষ্ঠানিক পর্যায়ে মোট ৩১ জন কর্মকর্তা পেয়েছেন বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২২। তাদের হাতে পুরস্কার তুলে দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102