মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয়

মড়ার উপর খাঁড়ার ঘা: শাস্তি পেল বাংলাদেশ দল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ২১০ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: মাঠের পারফরম্যান্সে ভীষণ খারাপ সময়ের মধ্যে দিয়ে যাওয়া বাংলাদেশ দলকে এবার শাস্তিও পেতে হচ্ছে। এ যেন মড়ার উপর খাঁড়ার ঘা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মন্থর ওভার রেটের কারণে দলের সবাইকে জরিমানা করা হয়েছে।

বুধবার (৬ জুলাই) আইসিসি এক বিবৃতিতে জানায়, ওই ম্যাচে নির্ধারিত সময়ে এক ওভার কম করেছিল বাংলাদেশ। এজন্য দলটির সবার ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেন ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন।

আইসিসির নিয়ম অনুযায়ী, প্রতি ওভারের ঘাটতির জন্য সংশ্লিষ্ট দলের ক্রিকেটারদের ২০ শতাংশ হারে ম্যাচ ফি জরিমানা করা হয়। বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ দায় স্বীকার করে শাস্তি মেনে নেন। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে বড় জয় পায় স্বাগতিকরা। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৯৪ রানের জয়ের লক্ষ্যে কোনোমতে ৬ উইকেটে ১৫৮ রান করতে পারে বাংলাদেশ। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি হবে বৃহস্পতিবার।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102