মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় অগ্নিপরীক্ষা তাসকিনের সৌরভ গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, থানায় অভিযোগ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময়

পিএমও’র ৭টি সংস্থার সঙ্গে এপিএ চুক্তি স্বাক্ষর

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ২২৮ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: একটি কার্যকর, দক্ষ ও গতিশীল প্রশাসনিক পদ্ধতির আওতায় সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) আজ এর সাতটি সংস্থার সঙ্গে ২০২২-২৩ অর্থবছরের জন্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করেছে।

রাজধানীর তেজগাও এলাকায় পিএমওতে এক অনুষ্ঠানের মাধ্যমে এপিএ চুক্তি স্বাক্ষর করা হয়।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এবং পিএমওতে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ যথাক্রমে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
পিএমও’র জ্যেষ্ঠ সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন। এ সময় পিএমও’র আওতাধীন কার্যালয়গুলোর প্রধানগণ, পিএমও’র মহাপরিচালক ও জ্যেষ্ঠ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।  

যে সংস্থাগুলো এপিএতে স্বাক্ষর করেছে। সেগুলো হচ্ছে- বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিআইডিএ), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা), পাবলিক-প্রাইভেট অংশীদারিত্ব কর্তৃপক্ষ (পিপিপিএ), জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ), এনজিও এ্যফেয়ার্স ব্যুরো ও আশ্রায়ন-২ প্রকল্প।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষে পিএমও সচিব এবং বিডা, বেজা, বেপজা, পিপিপিএ ও এনএসডিএ’র চেয়ারম্যানগণ, এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোর মহাপরিচালক ও আশ্রায়ন-২ প্রকল্পের প্রকল্প পরিচালক নিজ নিজ সংস্থার পক্ষে ২০২২-২৩ অর্থবছরের জন্য এই এপিএ-তে স্বাক্ষর করেন।
অনুষ্ঠনে বক্তব্য প্রদানকালে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব বলেন, এপিএতে পুরস্কার ও শাস্তি দুটিই রাখা উচিৎ।  পিএমও সচিব নিয়মিত পর্যবেক্ষণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102