মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী

শেয়ারবাজারে দরপতন 

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ৩৫৭ এই পর্যন্ত দেখেছেন

অর্থনৈতিক ডেস্ক: দেশের শেয়ারবাজারে আগের দিনের ধারাবাহিকতায় মঙ্গলবার (১৪ জুন) দরপতন অব্যাহত রয়েছে। প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেট ঘোষণার পর টানা তিন কার্য দিবসে দরপতন হয়েছে। 

মঙ্গলবার অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দরপতন হয়েছে। তবে লেনদেন আগের দিনের চেয়ে সামান্য বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩০ পয়েন্ট কমে ৬ হাজার ৩৬১ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, ডিএসই শরীয়াহ সূচক ৭ পয়েন্ট কমে ১ হাজার ৩৮৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৬ পয়েন্ট কমে ২ হাজার ৩০০ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৮২ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৯ কোম্পানির। দরপতন হয়েছে ২৩৬ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের।

ডিএসইতে মোট ৮৭৪ কোটি ৯১ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৭৯৮ কোটি ১৯ লাখ টাকা।

এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ২১৮ পয়েন্টে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৮ পয়েন্ট কমে ১৮ হাজার ৭১০ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৬২ পয়েন্ট কমে ১৩ হাজার ৪৯৩ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ২৯২ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত আছে ৩৪টির। দিন শেষে সিএসইতে ৫৫ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102