মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব

স্পর্শকাতর তাইওয়ান প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ সতর্ক করছে চীন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১১ মে, ২০২২
  • ১৯৪ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: চীনের সামরিক বাহিনী বলছে, স্পর্শকাতর তাইওয়ান প্রণালী দিয়ে তারা যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ যেতে দেখেছেন। এ নিয়ে বুধবার তারা যুক্তরাষ্ট্রকে সতর্কও করেছেন।

বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানায়।

সম্প্রতি চীন তাইওয়ানের পাশে একটি সামরিক মহড়া সম্পন্ন করে। এর পর পরই যুক্তরাষ্ট্রের জাহাজটি তাইওয়ান প্রণালী অতিক্রম করলো।

মার্কিন নৌবাহিনীর সপ্তম বহর জানিয়েছে, গাইডেড মিসাইল ক্রুজার ইউএসএস পোর্ট রয়্যাল মঙ্গলবার ‘আন্তর্জাতিক আইন অনুসারে’ আন্তর্জাতিক জলসীমার মধ্য দিয়ে একটি রুটিন কাজের অংশ হিসেবে তাইওয়ান প্রণালী অতিক্রম করেছে, যা দুই সপ্তাহের মধ্যে এ ধরনের দ্বিতীয় মিশন।

যুক্তরাষ্ট্র প্রতি মাসে প্রায় একবার এ ধরনের অভিযান পরিচালনা করে, যা চীনকে ক্ষুব্ধ করে। চীন এটাকে তাইওয়ানের সমর্থনের চিহ্ন হিসাবে দেখে।

গণতান্ত্রিকভাবে শাসিত দ্বীপ তাইওয়ানকে চীন নিজেদের অংশ বলে মনে করে। পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড এক বিবৃতিতে বলেছে, তাদের বাহিনী জাহাজটিকে সর্বত্র পর্যবেক্ষণ করেছে এবং ‘সতর্ক’ করেছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102