মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত

ট্রাফিক পুলিশের ত্বরিৎ পদক্ষেপে রক্ষা পেল ৪০ যাত্রীর প্রাণ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ২২৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: ট্রাফিক পুলিশের ত্বরিৎ পদক্ষেপে রাজধানীর জুরাইন রেল ক্রসিংয়ে আটকে পড়া আনন্দ পরিবহনের একটি বাস ঢেলে রক্ষা হয় ৪০ যাত্রীর প্রাণ। বৃহস্পতিবার রাতে যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন বন্ধ হওয়া ওই বাসটিতে আটকা পড়া ৪০ জন যাত্রীর জন্য ঘটনাস্থলে চরম আতঙ্কেরও সৃষ্টি হয়।

এ সময় যাত্রীদের শোরগোল ও হুমকি ধমকিতে ভয়ে আকঙ্কে পালিয়ে যায় চালক আব্দুর রহমান। এ ঘটনায় ওয়ারী ট্রাফিক বিভাগের টিআই বিপ্লব ভৌমিকের ত্বরিৎ পদক্ষেপে ট্রাফিকের এটিএসআই উওম কুমার দাস, পুলিশ সদস্য রমজান আলীসহ পথচারী ও অন্যান্য গাড়ির চালকদের সাথে নিয়ে বাসটিকে ধাক্কা দিয়ে রেল লাইন পার করে দেন।

এদিকে কয়েক সেকেন্ডের মধ্যেই কমলাপুরগামী কমিউটার-২২৯ নম্বর ট্রেন জুরাইন রেল ক্রসিং অতিক্রম করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাহির হওয়ার পথে জুরাইন রেল ক্রসিংয়ে যান্ত্রিক ত্রুটির কারণে আটকা পড়ে বাসটি। ঠিক সেই মুহূর্তে নারায়ণগঞ্জ থেকে কমলাপুরগামী ট্রেন আসার কারণে রেলের বার পড়ে যায়। এ সময় গাড়ির চালক বারবার চেষ্টা করেও ইঞ্জিন স্টার্ট করতে পারছিলেন না।

এদিকে ট্রাফিক পুলিশ ত্বরিৎ পদক্ষেপ নিয়ে বাসটিকে রেল ক্রসিং পার করে বড় ধরনের দূর্ঘটনার হাত থেকে রক্ষা করে। ডিএমপির ট্রাফিক ওয়ারী জোনের টিআই বিপ্লব ভৌমিক জানান, বৃহস্পতিবার রাতে ঢাকা মেট্রো ব ১১-৪০৩০ বাসটি হঠাৎ জুরাইন রেল লাইনের উপর উঠা মাত্র বন্ধ হয়ে যায়। পলাতক চালক অনেক চেষ্টা করেও স্টার্ট করতে পারছিলেন না। এ সময় আমি আতঙ্কে পড়ে গেলেও ট্রেন আসার কয়েক সেকেন্ড আগেই ত্বরিৎগতিতে লোকজন নিয়ে বাসটিকে রেল লাইন পার করে দিতে সক্ষম হই।

এতে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। জুরাইন রেল ক্রসিংয়ের গেইট ম্যান মো: হারুন মিয়াসহ প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাফিক পুলিশের তাৎক্ষনিক পদক্ষেপের কারণে বাসের ভিতরে থাকা যাত্রীরা প্রাণে রক্ষা পেয়েছেন এবং বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। ট্রাফিক পুলিশের দ্রুত পদক্ষেপ গ্রহণে বাসের যাত্রীসহ সাধারণ জনগণ ট্রাফিক পুলিশের ভূয়সী প্রশংসা করেন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102