মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত

ইউক্রেনের খারকিভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৫ জনের প্রাণহানি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ১৯৩ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলে দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫ জনের প্রাণহানি ঘটেছে।

রোববার রাশিয়ার এই ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে আহত হয়েছে আরও ১৩জন। খারকিভের স্বাস্থ্য বিভাগের আঞ্চলিক প্রধান মাকসিম খাস্তভ রাশিয়ার একাধিক ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের ওই তথ্য নিশ্চিত করেছেন।

এ হামলার বিষয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিনিধিরা ঘটনাস্থল থেকে বলেছেন, ক্ষেপণাস্ত্র হামলার কারণে খারকিভের বিভিন্নস্থানে অগ্নিকাণ্ড ঘটেছে। শহরটির বিভিন্ন এলাকার ভবনের ছাদ ধসে গেছে।’

এছাড়া এএফপির প্রতিনিধি খারকিভের দুটি স্থানে ক্ষেপণাস্ত্র আঘাত হানতে দেখেছেন। তিনি বলেছেন, খারকিভের মধ্যাঞ্চলের একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত পাঁচটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শহরের কেন্দ্রজুড়ে অগ্নিনির্বাপণ কর্মীদের ছুটতে দেখা গেছে।’

রাশিয়ার এ ক্ষেপণাস্ত্র হামলার পরপর খারকিভের সড়ক জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় পথচারীদের দৌড়ে এবং বিভিন্ন যানবাহনকে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখা যায়।’

এর আগে, শুক্রবার খারকিভের আবাসিক এলাকায় রাশিয়ার অনবরত গোলাবর্ষণে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটে। শনিবারও শহরটিতে ক্ষেপণাস্ত্র হামলায় আরও দু’জন নিহত হয়েছেন ‘

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102