মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত

শিক্ষক গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে নিউইয়র্কে সমাবেশ অনুষ্ঠিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ২৩৪ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাষ্ট্র অফিস: বাংলাদেশে শিক্ষক লতা সমদ্দারকে পুলিশ কর্তৃক হামলা, শিক্ষক হৃদয় মন্ডলকে মিথ্যা মামলায় গ্রেফতারসহ সকল শিক্ষক ও মন্দিরে হামলা, ভাংচুর ও হিন্দু নির্যাতনের প্রতিবাদে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার ইউনাইটেড হিন্দুস অব ইউএসএ’র উদ্যোগে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এ প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়। ইউনাইটেড হিন্দুস অব ইউএসএ’র প্রধান সমন্বয়কারী লেখক শিতাংশু গুহ এর সভাপতিত্বে ও শ্যামল কর এর পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন রনবীর বড়ুয়া ,প্রদীপ মালাকার,নিতাই নাথ, বিষ্ণু গোপ, দীনেশ মজুমদার, উত্তম কুমার সাহা , সুজিত কুমার গুহ ,প্রদীপ সূএধর , সুতিপা চৌধুরী, জলি সাহা, রীতা নাথ, মোহিত মিত্র, আশিস সরকার প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, আদালতের প্রতি সাধারণ মানুষের বিশ্বাস এবং শিক্ষকের মর্যাদা অক্ষুন্ন রাখতে অবিলম্বে শিক্ষক হৃদয় মন্ডলকে মুক্তি দিয়ে ও তাদের প্রতি অসম্মান করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার করা সহ সকল হিন্দু নির্যাতন বন্ধের নির্দেশ দেয়া হোক । তারা আরো বলেন , প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ পরিচালনার সময় ও হিন্দু নির্যাতন, মন্দির ভাংচুর, হামলা-লুটপাটের ঘটনা বেড়েই চলেছে।

মন্দিরে হামলা-ভাংচুর এবং প্রতিমা তুলে নেয়ার মতো ঘটনা ঘটেছে। বক্তারা ঘটনার নিন্দা দুষ্কৃতকারীদের গ্রেফতার করে সংখ্যালঘু নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় তারা হিন্দু নির্যাতনবিরোধী নানা শ্লোগান দেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102