মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় অগ্নিপরীক্ষা তাসকিনের সৌরভ গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, থানায় অভিযোগ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময়

এমবিবিএস ডাক্তার এখন নায়িকা মুন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ২৬১ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: ‘পাপ’ শিরোনামে নতুন একটি সিনেমা করতে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। সৈকত নাসিরের পরিচালনায় এতে অভিনয় করবেন চিত্রনায়ক জিয়াউল রোশান, চিত্রনায়িকা ববি হক। তবে ছবিটির আরেক নায়িকা কে হচ্ছেন, তা নিয়ে ছিলো ধূয়াশা।

অবশেষে জানা গেলো, ছবিটির নায়িকা হচ্ছেন জাকিয়া কামাল মুন, যিনি পেশায় একজন চিকিৎসক অর্থাৎ এমবিবিএস ডাক্তার। তার ডাক নাম মাহা। ‘পাপ’-এর মাধ্যমেই নায়িকা হিসেবে অভিষিক্ত হতে যাচ্ছেন চিকিৎসক মাহা।

জাজ জানায়, শুধু রূপে ও মেধায় নয়, উচ্চতাতেও প্রতিষ্ঠানটির আবিষ্কৃত অন্য নায়িকাদের চেয়ে এগিয়ে মাহা। লম্বায় সে ৫ ফিট ৭ ইঞ্চি। 

নির্মাতা সৈকত নাসির বলেন, ‘অনেকদিন পর জাজের কাজ করছি। আজিজ ভাই (প্রযোজক) চিত্রনাট্য লিখেছেন, এটা আরও আনন্দের। এ সিনেমায় ববি ও রোশান অভিনয় করছেন প্রধান দুটি চরিত্রে। থাকছেন মাহাসহ আরও একজন নতুন নায়িকা।’

এদিকে প্রযোজনা প্রতিষ্ঠান জাজের প্রথম আবিষ্কার ছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। প্রতিষ্ঠানটির হাত ধরেই সিনে জগতে এসেছেন নুসরাত ফারিয়াসহ বেশ কয়েকজন। সর্বশেষ এই তালিকায় নাম এলো মাহার।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102