মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত

আদালতে ওসির এক টাকা জরিমানা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ২৭১ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, রাজশাহী: পরপর ছয়বার সমন পাঠানো হলেও সাক্ষ্য দিতে না আসায় পাবনার আমিনপুর থানার ওসি রওশন আলীকে এক টাকা জরিমানা করেছেন আদালত। 

মঙ্গলবার দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ দণ্ড দেন।

জরিমানার টাকা পরিশোধ না করলে আদালতের কার্যক্রম যতক্ষণ চলবে ততক্ষণ ওসির কারাদণ্ডেরও আদেশ দেওয়া হয়। 

তবে ওসি রওশন আলী জরিমানার এক টাকা পরিশোধ করেছেন। পরে আদালতের পেশকার হেমন্ত বর্মণ সোনালী ব্যাংকের মাধ্যমে টাকাটি রাষ্ট্রীয় কোষাগারে জমা করেন।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রওশন আলী আগে পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত ছিলেন। ২০১৮ সালে ৬ আগস্ট নিরাপদ সড়ক চাই’র আন্দোলন নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে এক যুবককে আটক করে; তখন তিনি একটি মামলা করেন। এ মামলায় অন্য সব সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। তবে ইনফরমেন্ট সাক্ষী হিসেবে রওশন আলীকে সাক্ষ্য দেওয়ার জন্য পরপর ছয়বার সমন পাঠানো হয়। কিন্তু তিনি আদালতে আসেননি। 

পরে আদালত রওশন আলীর মোবাইলের হোয়াটস অ্যাপে আদালতের সমনের ছবি পাঠান। এতেও কোনো উত্তর না দিয়ে তিনি সাক্ষ্য দেওয়া থেকে বিরত থাকেন।

এর ফলে মামলার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। তাই গত ২৬ জানুয়ারি তাকে একটি কারণ দর্শানোর নোটিশ পাঠান আদালত। কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে এ নোটিশ পাঠানো হয়। 

এরপর মামলার নির্ধারিত দিনে মঙ্গলবার হাজির হন ওসি। এ সময় তিনি ক্ষমা প্রার্থনা করেন। তবে আগেও সমন অবজ্ঞা করার রেকর্ড থাকায় এবং তার মধ্যে কোনো অনুশোচনা না থাকার কারণে আদালত ন্যায়বিচারের স্বার্থে ওসিকে জরিমানা করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102