মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত

হাইকোর্টের আদেশ পেয়ে জায়েদ তিনবার বললেন, ‘আলহামদুলিল্লাহ’

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ২০৭ এই পর্যন্ত দেখেছেন

আদালত রিপোর্টার: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রাথমিকভাবে জয়ী জায়েদ খানের সাধারণ সম্পাদক পদ বাতিল করে আপিল বোর্ডের নেওয়া সিদ্ধান্ত স্থগিত করে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

জায়েদ খানের করা আবেদন শুনানি নিয়ে সোমবার (৭ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

জায়েদের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথী বিষয়টি নিশ্চিত করেছেন।

হাইকোর্টের আদেশ পেয়ে সঙ্গত কারণেই আনন্দিত জায়েদ খান। তিনি স্বপদে বহাল থাকবেন। সেই আভাস দিয়েই হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনবার ‘আলহামদুলিল্লাহ’ লিখেছেন।

তবে কবে কখন তিনি শপথ নেবেন বা শিল্পী সমিতির সাধারন সম্পাদকের চেয়ারে বসে দায়িত্ব বুঝে নেবেন সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

এদিকে গতকাল রোববার (৬ ফেব্রুয়ারি) এফডিসিতে সাধারণ সম্পাদক পদে শপথ নিয়েছেন নিপুণ। ফুলের মালা গলায় দিয়ে সভাপতি ইলিয়াস কাঞ্চনের সঙ্গে নিজের পদের জন্য বরাদ্দ চেয়ারেও বসেন তিনি।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102