মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় অগ্নিপরীক্ষা তাসকিনের সৌরভ গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, থানায় অভিযোগ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময়

সিলেটের পতিত জমি ব্যবহারে ২শ কোটি টাকার প্রকল্প

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৪০ এই পর্যন্ত দেখেছেন

সিলেট অফিস: সরকার সিলেটে পতিত জমি ব্যবহারের জন্য ২০০ কোটি টাকারও বেশি ব্যয়ে প্রকল্প নিয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদফতর ‘আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করবে। সরকারের নিজস্ব অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন হবে। পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, সিলেটের পতিত জমি ব্যবহার করে আধুনিক প্রযুক্তির বিস্তার ও শস্য বহুমুখীকরণের মাধ্যমে কৃষি উৎপাদন, কৃষকের আয় ও কর্মসংস্থান বাড়ানো এবং পুষ্টি ও সামাজিক ব্যবস্থার টেকসই উন্নয়নের লক্ষ্যেই প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ২০০ কোটি ৫৪ লাখ টাকা।

সূত্র জানায়, ২০২১ সালের জুনে শুরু হওয়া প্রকল্পটি ২০২৬ সালের জুন নাগাদ শেষ হবে। এতে সিলেট বিভাগের ৪টি জেলার ৪০টি উপজেলার মানুষ উপকৃত হবে।

পরিকল্পনা কমিশন জানিয়েছে সিলেট অঞ্চলে পতিত জমি ব্যবহার করে আধুনিক প্রযুক্তির বিস্তার ও শস্য বহুমুখীকরণের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকের আয় ও কর্মসংস্থান বৃদ্ধি এবং পুষ্টি ও সামাজিক ব্যবস্থার টেকসই উন্নয়নের উদ্দেশ্যেই এ প্রকল্প নিয়েছে কৃষি মন্ত্রণালয়। যা সম্পতি একনেক-এর অনুমোদন পেয়েছে।

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় শুরুতেই বাছাই করে ৮ হাজার ১৭৮টি ব্যাচে কৃষক প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতি ব্যাচে ৩০ জন কৃষক থাকবেন। ৯৫ ব্যাচ উপসহকারী কৃষি কর্মকর্তা প্রশিক্ষণ নেবেন। প্রতি ব্যাচে ৩০ জন কর্মকর্তা থাকবেন।

এতে ৪৭ হাজার ৯৭৯টি বিভিন্ন ফসল ও ফলের জাত প্রদর্শনী এবং ৪০টি পলিশেড হাউজ প্রদর্শনী স্থাপন করা হবে। ১ হাজার ৭৭৭টি ফিতা পাইপ সেট, ৫০০টি এলএলপি, ৩৫৫৪টি স্প্রেয়ার, এক হাজার পাওয়ার স্প্রেয়ার, ১৭৭৭টি ‍ভুট্টা মাড়াই যন্ত্র কেনা হবে। ১২০টি সফরও রয়েছে এই প্রকল্পের আওতায়। প্রকল্পের আওতায় ১২০টি কৃষি মেলা ও ৫টি কর্মশালাও আয়োজন করা হবে।

সূত্র জানায়, প্রকল্পটি ২০২১-২২ অর্থবছরের এডিপিতে বরাদ্দবিহীন অননুমোদিত নতুন প্রকল্প তালিকায় অন্তর্ভুক্ত ছিল।

পরিকল্পনা কমিশন তার মতামতে প্রকল্পটি সম্পর্কে বলেছে, বৃহত্তর সিলেটের পতিত জমিকে চাষের আওতায় আনা, জলবায়ুর ঝুঁকি এড়াতে সক্ষম লাগসই কৃষি প্রযুক্তি গ্রহণের মাধ্যমে শস্যের নিবিড়তা বাড়ানোর পাশাপাশি ফসলের উৎপাদন বৃদ্ধিকরণে প্রকল্পটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এ কারণেই একনেকে অনুমোদনের সুপারিশ করা হয়েছে।

পরিকল্পনামন্ত্রী জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই সিলেট অঞ্চলের বহু জমি পরিত্যক্ত রয়েছে। এর মধ্যে অনেক জমির মালিকরা দেশে থাকেন না। গুরুত্ব বিবেচনায় প্রকল্পটি একনেকের অনুমোদন পেয়েছে। এটি বাস্তবায়িত হলে এসব জমিতে উৎপাদিত ফসল জাতীয় অর্থনীতিতে অবদান রাখবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102