মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত

ইউকে বাংলা প্রেস ক্লাবের উদৌগে সাংবাদিক নুরুল ইসলাম স্মরণে আলোচনা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৪ জানুয়ারি, ২০২২
  • ২৭১ এই পর্যন্ত দেখেছেন

নিউজ ডেস্কঃ গতকাল শনিবার (২২ জানুয়ারী) ইউকে বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে বিশিষ্ট লেখক ,গবেষক ,সাংবাদিক ,কমিউনিটি নেতা ও মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম নুরুল ইসলাম স্মরণে ইউকে বাংলা প্রেস ক্লাবের আয়োজনে এক আলোচনা সভা ও দোয়ার মাহফিল পূর্ব লণ্ডনের ভ্যালেন্স রোডস্থ একটি কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি কে এম আবুতাহের চৌধুরীর সভাপতিত্বে ও ট্রেজারার সাংবাদিক সাইদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় মরহুম নুরুল ইসলামের কর্মময় জীবনী নিয়ে আলোচনা করেন ইউকে বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রেজা ফয়সল চৌধুরী শোয়েব ,বাংলাদেশ সেন্টারেরর সাবেক সেক্রেটারী শিক্ষক মুজিবুর রহমান ,সাংবাদিক খান জামাল নুরুল ইসলাম ,মরহুমের ছেলে মুরসালিন আহমদ ,মরহুমের মেয়ে শিক্ষিকা মুনজেরীন রশীদ ,কমিউনিটি নেতা লোকমান উদ্দিন ,গ্রেটার সিলেট কাউন্সিল ইউকে সাউথ ইষ্ট রিজিয়নের সভাপতি মোহাম্মদ ইছবাহ উদ্দিন ,হবিগন্জ ডিস্ট্রিক্ট সোসাইটির সভাপতি এম এ আজিজ ,শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্টের সহ সভাপতি অধ্যাপক আব্দুল হাই ,ভয়েস ফর জাস্টিস ইউকের নেতা আলহাজ্ব নুর বকশ ,সাংবাদিক আফসর উদ্দিন ,সাংবাদিক আমিনুর চৌধুরী ,সৈয়দ রফিকুল হক ,মাওলানা শওকত আলী ,বদরুল হক চৌধুরী ,মরহুমের জামাতা মনসুর রশীদ ,মাওলানা আব্দুল মুকিত ,সাইফুর রহমান পারভেজ ,সাংবাদিক আমিনুর রশীদ ,শামীম আহমদ জাকারিয়া ,বকশী আকতারুজ্জামান প্রমুখ ।

সভায় বক্তারা বলেন, নুরুল ইসলাম ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক ।বাংলাদেশ নিয়ে তাঁর ভালবাসা ছিল নিখাদ ও স্বার্থহীন ।তিনি মুক্তিযুদ্ধের একজন বলিষ্ট সংগঠক ,ইষ্ট পাকিস্তান হাউসের ( পরবর্তীতে বাংলাদেশ ভবন) অন্যতম প্রতিষ্ঠাতা,ঐতিহাসিক প্রবাসীর কথা গ্রন্থের লেখক ও বৃটেনে বাংলাদেশী কমিউনিটির অধিকার আদায়ের আন্দোলনের একজন জাতীয় নেতা ও সংগঠক ।বক্তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ।
অনুষ্ঠানে সুরা ইয়াছিন পাঠ ও কোরআন শরীফের অন্যান্য সুরা তেলাওত করে দোয়া পরিচালনা করেন বিশিষ্ট আলেম মাওলানা আব্দুল কাদের সালেহ ।
সভায় গৃহীত প্রস্তাবে প্রয়াত নুরুল ইসলামের নামে টাওয়ার হ্যামলেটসে কোন সড়ক বা স্থাপনার নামকরনের দাবী জানানো হয় ।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102