বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অক্টোবরে অনুষ্ঠিত হবে ৪র্থ বৃটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬ অস্ট্রেলিয়ায় অগ্নিপরীক্ষা তাসকিনের সৌরভ গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, থানায় অভিযোগ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি

শীতে হাওয়ায় প্রকৃতি ও জীবন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৭ জানুয়ারি, ২০২২
  • ২৮৬ এই পর্যন্ত দেখেছেন

আসাদুজ্জামান রাসেল: ঋতু পরিক্রমায় বাংলাদেশে এখন শীতকাল। বাঙালির জীবন মানসে এ ঋতুর প্রভাব সবচেয়ে বেশি। কুয়াশার চাদর মুড়িয়ে আবির্ভূত হয় শীতের সকাল। 

এ সময়  মৌমাছির গুঞ্জনে মুখরিত হয় হলুদ সরষে খেত আর ফুলের বাগান। পাওয়া যায় লালশাক, পালংশাক, বেগুন, বরবটি, শিম, টমেটো, আলু, মুলা, ফুলকপি, বাঁধাকপি, মটরশুঁটি, শালগম, ওলকপি। ফোটে গাঁদা, গোলাপ, ডালিয়া, সূর্যমুখীসহ নানা রং-বেরঙের ফুল। 

এ সময় খেজুরের দিয়ে বানানো হয় নানা রকম পিঠাপুলি। নদী নালা খাল-বিল শুকিয়ে যেতে থাকে। শীতকালে নানা জায়গায় ঘুরে বেড়ানো আর চড়–ইভাতির ধুম পড়ে যায়। শহুরে জীবনে আয়োজন করা হয় বার বি কিউ পার্টি। 

ভোর হতেই গ্রামে কৃষাণীদের ধান সিদ্ধ করা, মাঠে ব্যস্ত কৃষক নতুন করে ফলস ফলানোর, শীত থেকে রক্ষা পেতে আগুন  পোহানো এসবই ধরা পরে চিরায়ত শীতের রূপ হিসাবে বাংলাদেশে।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102