মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত

ইসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল: হাইকোর্ট

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২ জানুয়ারি, ২০২২
  • ২১৭ এই পর্যন্ত দেখেছেন

আদালত রিপোর্টার: প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবসহ ৬ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।আদালতের আদেশ অমান্য করে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একটি পরিষদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করায় এ রুল জারি করা হয়েছে। রুলে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবসহ ৬ জনের বিরুদ্ধে  কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

রোববার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন।

তিনি বলেন, চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কুমরা ইউনিয়নের নির্বাচনের সাধারণ মেম্বার প্রার্থী আহমেদ কবির ৮ ভোটে পরাজিত হন। তিনি পুনরায় ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেন। সেই আবেদন নিষ্পত্তি না করায় হাইকোর্টে রিট করা হয়। রিটের শুনানি নিয়ে আদালত সংশ্লিষ্ট ওয়ার্ডের ফল প্রকাশে নিষেধাজ্ঞা  দেন। 

আদালতের আদেশ অমান্য করে নির্বাচন কমিশন ওই ইউনিয়নের  গেজেট প্রকাশ করে। পরে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, চট্টগ্রামের ডিসিসহ ৬ জনের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেন। 

সেই আবেদনের শুনানি হাইকোর্ট আজ আদালত অবমননার রুল জারি করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102