মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয়

ঠাকুরগাঁও সুগার মিলে আখ মাড়াইয়ের শুভ উদ্বোধন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ৪৪০ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকাল সাড়ে চার টার সময় ডোঙ্গায় আখ নিক্ষেপের মধ্য দিয়ে মাড়াই মওসুমের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি।

ঠাকুরগাঁও সুগার মিলস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পরিচালক ও প্রকৌশলী (২) এনায়েত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রাজিয়া সুলতানা, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও সুগারমিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি উজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক এনায়েত আলী, আখ চাষি সমিতির সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।

দেশের উত্তরের জেলা পঞ্চগড় সুগার মিল, সেতাবগঞ্জ সুগার মিল ও ঠাকুরগাঁও সুগার মিল এ তিন মিলের মোট ৫০ হাজার মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষমাত্রা নিয়ে জেলার একমাত্র ভারীশিল্প ঠাকুরগাঁও সুগার মিলস লিমিটেড এর ৬৪তম আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

এসময় ঠাকুরগাঁও সুগারমিলের কর্মকর্তা-কর্মচারীসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য যে মিলের মাড়াই কার্যক্রম চলবে ৪২ দিন। মাড়াই মওসুমের উদ্বোধনের আগে মিলের উন্নয়নসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102