মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় অগ্নিপরীক্ষা তাসকিনের সৌরভ গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, থানায় অভিযোগ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময়

যুক্তরাজ্যে প্রথম নারী কিউসি হলেন সিলেটের সুলতানা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ৩৬৩ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্যে অফিস: নতুন ১০১ জনের তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্যে কুইন্স কাউন্সেল (কিউসি)। বুধবার (২২ ডিসেম্বর) প্রকাশিত তালিকায় প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী কিউসি হিসেবে নিযুক্ত হয়েছেন ব্যারিস্টার সুলতানা তাপাদার।

জানা গেছে, সুলতানা সিলেটের বিয়ানীবাজার উপজেলার শাহাবউদ্দিন তাপাদারের মেয়ে। লর্ড চ্যান্সেলর এমপি ডোমিনিক রাব ব্রিটিশ রানির পরামর্শে এই নিয়োগ দেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ব্যারিস্টার সুলতানা তাপাদার একজন অভিজ্ঞ মানবাধিকার বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক আইনে বিশেষজ্ঞ আইনজীবী। তিনি আইন পেশায় কাজ করার পাশাপাশি দীর্ঘদিন ধরে নারী অধিকার নিয়ে কাজ করছেন।

সুলতানা আপিল আদালতের ফৌজদারি বিভাগে দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তিদের সাজার বিরুদ্ধে আপিলের বিষয়ে সাধারণ ক্লায়েন্টদের উপদেশ দেওয়ার পাশাপাশি নিয়মিতভাবে কর্পোরেট ক্লায়েন্টদের, বিশেষ করে বৃহৎ মাল্টি-ন্যাশনাল কর্পোরেশনকে গোপনীয়তা ও ডেটা সুরক্ষার মতো বিষয়গুলোতে পরামর্শ দিয়ে থাকেন।

এছাড়া তার হাই প্রোফাইল কাউন্টার টেররিজম এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত মামলায় কাজের অভিজ্ঞতা রয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102