মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১

সূচকের পতনেও লেনদেন বেড়েছে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ৩২৬ এই পর্যন্ত দেখেছেন

অর্থনৈতিক ডেস্ক: গত কার্যদিবসের মতো আজ মঙ্গলবারও পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন। এদিন পুঁজিবাজারের প্রধান সূচক কমেছে। সূচকের সাথে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর কমেছে। তবে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে বেড়েছে।

আজ দেশের  প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৪.২১ পয়েন্ট কমে ৬ হাজার ৮৩৭.৮০ পয়েন্টে দাঁড়িয়েছে। 

ডিএসইতে আজ ১ হাজার ৮০ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৯৬ কোটি ৬৪ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮৮টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ২৪৯টির এবং ৪০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-তে আজ ২৫ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102