মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় অগ্নিপরীক্ষা তাসকিনের সৌরভ গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, থানায় অভিযোগ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময়

থেমেছে বৃষ্টি, খেলা শুরু হবে কখন?

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ২৫১ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ-পাকিস্তান দুই টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে রোববার মাঠে নামে দুই দল। গতকাল শনিবার লাঞ্চ বিরতির পর ৫০ মিনিট খেলা হয় এরপর গুঁড়িগুঁড়ি বৃষ্টির কারণে খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। তবে বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে আবারো মাঠে গড়ায় খেলা। তবে আলো সল্পতার কারণে নির্ধারিত সময়ে আগেই প্রথম দিনের খেলা শেষ করতে বাধ্য হয় ম্যাচ অফিসিয়ালরা।

যেহেতু মেঘলা আবহাওয়ার কারণে প্রথম দিন নির্ধারিত সময়ের আগে দিন শেষ হয় তাই সিদ্ধান্ত হয় টেস্টের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম দিনের খেলা শুরু হবে নির্ধারিত সময়ে ৩০ মিনিট আগে। সে অনুযায়ী দ্বিতীয় দিনের খেলা শুরুর কথা ছিলো রোববার সকাল সাড়ে নয়টায়।

কিন্তু ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে রোববার সকাল থেকেই গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয়। যার ফলে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা এখনও শুরু হয়নি। তবে আশার খবর হচ্ছে মিরপুরে থেমেছে বৃষ্টি। এখনো সূর্যের দেখা না মিললেও ধীরে ধীরে কমছে মেঘ।

তুলে নেয়া হচ্ছে শের-ই বাংলার পিচ ঢেকে রাখা কাভার। এরপর ম্যাচ অফিসিয়ালরা মাঠ পরিদর্শন করবেন ১০টা ৪০ মিনিটে, মাঠ উপযোগী হলে শুরু হবে দ্বিতীয় দিনের খেলা।   

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102