মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় অগ্নিপরীক্ষা তাসকিনের সৌরভ গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, থানায় অভিযোগ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময়

গৃহ নির্মাণে সুদমুক্ত ঋণ প্রদান করবে হাউস বিল্ডিং ফাইন্যান্স

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ২৭২ এই পর্যন্ত দেখেছেন

অর্থনৈতিক ডেস্ক: গৃহ নির্মাণে ইসলামি শরিয়াহ্ভিত্তিক ‘মনজিল’ নামক সুদমুক্ত বিনিয়োগ কার্যক্রম চালু করেছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি)। এক্ষেত্রে ৮০ টাকা ঋণ পেতে ২০ টাকা নিজের থাকতে হবে। অর্থাৎ বিনিয়োগের হার হবে ৮০:২০।

সম্প্রতি বিএইচবিএফসির প্রধান কার্যালয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ এই ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. সেলিম উদ্দিন, শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আবদুস সামাদ, সংস্থাটির রুরাল অ্যান্ড পেরি আরবান হাউজিং ফাইন্যান্সের প্রকল্প পরিচালক মো. আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

বিএইচবিএফসির এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, ‘মনজিল’ নামক প্রকল্পটি চালু করা হয়েছে ইসলামি উন্নয়ন ব্যাংকের অর্থায়নে। এখান থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট মেট্রোপলিটন এলাকার বাইরে নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত মানুষেরা ঋণ নিতে পারবেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102