মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় অগ্নিপরীক্ষা তাসকিনের সৌরভ গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, থানায় অভিযোগ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময়

জঙ্গি সালেহীনের আপিল অকার্যকর, ফাঁসি বহাল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ২৬৮ এই পর্যন্ত দেখেছেন

আদালত রিপোর্টার: একটি হত্যা মামলায় শীর্ষ জঙ্গি সালাউদ্দিন সালেহীনের ফাঁসির আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। এই মামলার অপর আসামি জঙ্গি রাকিব মারা যাওয়ায় তার আপিলটি অকার্যকর বলে ঘোষণা করেছেন আদালত।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

মামলার শুনাতিতে আপিল বিভাগ বলেন, ‘কোনো পলাতক আসামি আইনের আশ্রয় পেতে পারে না।’

এর আগে কারাগারে থাকা অবস্থায় প্রচলিত বিচার ব্যবস্থা অস্বীকার করে সুপ্রিম কোর্টে চিঠিও পাঠিয়েছিলেন জঙ্গি সালেহীন। ২০০৬ সালে সালেহীন কারাগারে আটক থাকা অবস্থায় ওই চিঠি দিয়েছিলেন।

২০১৫ সালে টাঙ্গাইলে অন্য একটি মামলায় হাজিরা দিতে নিয়ে যাওয়ার সময় তাকে ত্রিশালে প্রিজনভ্যান থেকে ছিনিয়ে নেয়া হয়। তখন থেকে তিনি পলাতক।

২০০৪ সালে জামালপুরের গণি গোমেজকে হত্যা করেন জেএমবির জঙ্গিরা। ওই মামলায় ২০০৬ সালে সালেহীন ও রাকিবকে গ্রেপ্তার দেখানো হয়। ওই বছরই ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল- ১ তাদের মৃত্যুদণ্ড দেন। পরে ফাঁসি বহাল রাখেন হাইকোর্ট। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তারা আপিল করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102